• ‘লড়াই চলবে’, হেমন্তর পরীক্ষা বাতিলের ঘোষণার পরে অনশন ভাঙলেন ঝাড়খণ্ডের ছাত্রনেতা দেবেন্দ্রনাথ মাহাতো
    এই সময় | ১৮ আগস্ট ২০২৬
  • আন্দোলনকারীদের পড়ুয়াদের দাবি মেনে স্টাফ সিলেকশন কমিশনের কম্বাইন্ড গ্র্যাজুয়েট লেভেল-সহ TDPL-এর সব পরীক্ষা এবং নিয়োগ বাতিল করেছে ঝাড়খণ্ড সরকার। সোমবার রাতে সেই ঘোষণার কিছুক্ষণের মধ্যেই অনশন ভাঙলেন ছাত্রনেতা দেবেন্দ্রনাথ মাহাতো। একই সঙ্গে লড়াই চলবে বলেও জানিয়ে দিয়েছেন তিনি।

    পড়ুয়াদের দাবি ছিল, বেসরকারি সংস্থা TDPL-এর মাধ্যমে হওয়া একাধিক নিয়োগ পরীক্ষায় ব্যাপক অনিয়ম হয়েছে। তাই সেই সব পরীক্ষা এবং নিয়োগ বাতিল করতে হবে। এই দাবিতেই আন্দোলন শুরু করেন তাঁরা। অনশনে বসেন দেবেন্দ্রনাথ মাহাতো। গত কয়েক দিনে আন্দোলনকারীদের সঙ্গে দফায় দফায় বৈঠকে বসেছেন সরকারি প্রতিনিধিরা। কিন্তু কোনও সমাধান সূত্র মেলেনি। অবশেষে সোমবার সন্ধ্যায় কম্বাইন্ড গ্র্যাজুয়েট লেভেল এবং TDPL-এর মাধ্যমে হওয়া সমস্ত পরীক্ষা এবং নিয়োগ বাতিলের ঘোষণা করেন ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন।

    সেই ঘোষণার কিছুক্ষণ পরেই অনশন প্রত্যাহারের কথা জানান দেবেন্দ্রনাথ মাহাতো। আন্দোলনকারী ছাত্রদের হাতে জল খেয়ে অনশন ভাঙেন তিনি। তবে লড়াই চলবে বলেও জানিয়ে দিয়েছেন দেবেন্দ্র। পড়ুয়াদের আন্দোলনের অন্যতম কারণ ছিল নিয়োগ ব্যবস্থায় অনিয়ম ও কারচুপি। সেই অভিযোগের বিরুদ্ধে সরকার পদক্ষেপ করেছে ঠিকই, কিন্তু তাতে তাঁরা পুরোপুরি সন্তুষ্ট নন। দেবেন্দ্রর কথায়, ‘ভবিষ্যতে আর প্রশ্নফাঁস, অনিয়ম হবে না, এমন ব্যবস্থা তৈরি করতে হবে। তাই সামনে দীর্ঘ লড়াইয়ের জন্য আমরা প্রস্তুতি নিচ্ছি।’

    পড়ুয়াদের দাবি মেনে নেওয়ায় ঝাড়খণ্ড সরকারকে ধন্যবাদও জানিয়েছেন দেবেন্দ্র। পাশাপাশি আন্দোলনে পাশে থাকার জন্য সংবাদমাধ্যম, পুলিশ, প্রশাসন, পড়ুয়া এবং অভিভাবকদেরও কৃতজ্ঞতা জানিয়েছেন তিনি। আগামী দিনে আন্দোলনের রূপরেখা কী হবে, তা নিয়ে ছাত্রছাত্রীদের সঙ্গে আলোচনায় বসার কথা জানিয়ে দেবেন্দ্র বলেন, ‘ভবিষ্যতে আন্দোলনের রূপরেখা ঠিক করতে হবে। আমরা আলোচনায় বসব। পরে গোটা বিষয়টা সংবাদমাধ্যমকে জানানো হবে।’

    নিয়োগ পরীক্ষায় অনিয়মের অভিযোগে চাকরিপ্রার্থীদের দীর্ঘ আন্দোলনের মধ্যেই এ দিন JSSC-CGL পরীক্ষা বাতিলের ঘোষণা করেন হেমন্ত। আন্দোলনরত পড়ুয়াদের অন্যতম প্রধান দাবিই ছিল এটা। পাশাপাশি আউটসোর্সড সংস্থা TDPL (TSR Data Processing Pvt Ltd)-এর মাধ্যমে যত পরীক্ষা এবং নিয়োগ হয়েছে, সেগুলিও বাতিল করে দেন তিনি। পরীক্ষা ব্যবস্থায় সংস্কারের জন্য সিনিয়র IAS আধিকারিক অমিতাভ কৌশলের নেতৃত্বে একটি কমিটি গঠনের কথা জানিয়েছেন হেমন্ত।

    ১. ঝাড়খণ্ড সরকার কী কী বাতিল করেছে?

    JSSC-CGL পরীক্ষা এবং TDPL-এর মাধ্যমে হওয়া সমস্ত পরীক্ষা ও নিয়োগ বাতিল করা হয়েছে।

    ২. কেন এই পরীক্ষা ও নিয়োগ বাতিলের দাবি উঠেছিল?

    TDPL-এর মাধ্যমে হওয়া একাধিক নিয়োগ পরীক্ষায় অনিয়ম ও কারচুপির অভিযোগ তুলে পড়ুয়ারা পরীক্ষা ও নিয়োগ বাতিলের দাবি জানিয়েছিলেন।

    ৩. অনশন কেন করেছিলেন দেবেন্দ্রনাথ মাহাতো?

    পড়ুয়াদের দাবির সমর্থনে এবং নিয়োগ পরীক্ষায় অনিয়মের অভিযোগের প্রতিবাদে অনশনে বসেছিলেন ছাত্রনেতা দেবেন্দ্রনাথ মাহাতো।

    ৪. কবে অনশন প্রত্যাহার করেন দেবেন্দ্র?

    সোমবার রাতে মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেনের পরীক্ষা বাতিলের ঘোষণার পরেই অনশন প্রত্যাহার করেন তিনি। আন্দোলনকারী ছাত্রদের হাত থেকে জল খেয়ে অনশন ভাঙেন দেবেন্দ্র।

    ৫. অনশন ভাঙলেও কি আন্দোলন শেষ?

    না। দেবেন্দ্র জানিয়েছেন, অনশন প্রত্যাহার করলেও প্রশ্নফাঁস ও পরীক্ষায় অনিয়ম যাতে ভবিষ্যতে না ঘটে, সেই ব্যবস্থা তৈরির দাবিতে তাঁদের লড়াই চলবে।

    ৬. দেবেন্দ্রনাথ মাহাতো কী দাবি করেছেন?

    ভবিষ্যতে যাতে প্রশ্নফাঁস বা পরীক্ষায় কোনও ধরনের অনিয়ম না হয়, তার জন্য স্থায়ী ও কার্যকর ব্যবস্থা তৈরির দাবি জানিয়েছেন তিনি।

    ৭. পরীক্ষা ব্যবস্থার সংস্কারে কী পদক্ষেপ করেছে সরকার?

    পরীক্ষা ব্যবস্থার সংস্কারের জন্য একটি কমিটি গঠন করা হয়েছে। সিনিয়র IAS আধিকারিক অমিতাভ কৌশল ওই কমিটির নেতৃত্ব দেবেন।

    ৮. আগামী দিনে আন্দোলনকারীদের কী পরিকল্পনা?

    ছাত্রছাত্রীদের সঙ্গে আলোচনা করে পরবর্তী আন্দোলনের রূপরেখা ঠিক করা হবে বলে জানিয়েছেন দেবেন্দ্রনাথ মাহাতো।

  • Link to this news (এই সময়)