• Breaking News Live: বানভাসি বাঁকুড়া, নদীর জলস্তর আরও বাড়ার আশঙ্কা
    এই সময় | ১৮ আগস্ট ২০২৬
  • নিম্নচাপ ও ঘূর্ণাবর্তের জেরে জলস্তর বাড়ছে বাঁকুড়ার সব কটি নদীতেই, সঙ্গে সোমবার সন্ধ্যায় মুকুটমণিপুর কংসাবতী জলাধার থেকে ৫০ হাজার কিউসেক জল ছাড়ার ফলে জেলার দক্ষিণের কংসাবতী, শিলাবতী নদীতেই জলস্তর বেড়েছে। ফলে ওই নদী গুলির একাধিক সেতু জলের তলায় যাওয়ার সম্ভাবনা তৈরী হয়েছে।

    সাতসকালে রাস্তার পাশ থেকে বোমা উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়াল বারুইপুর থানা এলাকার দক্ষিণ ট্যাঙারবেড়িয়ায়। একটি দোকানঘরের সামনে বোমাটি পড়ে থাকতে দেখেন স্থানীয় বাসিন্দারা। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় বারুইপুর থানার পুলিশ। পরে বোমাটি উদ্ধার করে নিয়ে যায় পুলিশ।

    এক টানা বৃষ্টিতে জোড়াবাগান থানার মালোপাড়াতে পুরোনো বাড়ির একাংশ ভেঙে বিপত্তি। ভোর পাঁচটা নাগাদ তিন তলা বাড়িটির একাংশ ভেঙে যায়। ধ্বংসস্তূপে চাপা পড়ে মৃত্যু এক মহিলার। মঙ্গলবার ভোর পাঁচটা নাগাদ ঘটেছে ঘটনাটি।

    ফিলিপিন্সের জাম্বোয়াঙ্গার একটি স্কুলে অজ্ঞাত পরিচয় বন্দুকবাজের তাণ্ডব। এলোপাথাড়ি গুলিতে মৃত্যু হলো এক পড়ুয়া-সহ দুই জনের।

    নির্ধারিত সময়ের প্রায় ৮ ঘণ্টা আগেই বাংলা ছেড়ে ঝাড়খণ্ডে চলে গিয়েছে সুস্পষ্ট নিম্নচাপ। ফলে গাঙ্গেয় দক্ষিণবঙ্গে নিম্নচাপের আর তেমন উল্লেখযোগ্য প্রভাব থাকছে না। তবে নিম্নচাপের ছেড়ে যাওয়া জলীয় বাষ্পের কারণে দিনের বিভিন্ন সময়ে কয়েকটি জেলায় বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। আপাতত বড় ধরনের দুর্যোগের আশঙ্কা নেই।

  • Link to this news (এই সময়)