প্রশান্ত ঘোষ
Big Breaking: কলকাতার নেতাজি সুভাষচন্দ্র আন্তর্জাতিক বিমানবন্দরের এটিসি বিল্ডিংয়ে আগুন। মঙ্গলবার ভোর ৪টে ৪৩ মিনিট নাগাদ কলকাতা এটিসি (এয়ার ট্র্যাফিক কন্ট্রোল)–র পুরোনো বিল্ডিংয়ের তিনতলার খোলা বারান্দায় আগুন লাগে। আগুন ও ধোঁয়া দেখতে পেয়ে তৎক্ষণাৎ কর্মীরা খবর দেন দমকলে। এর পরেই দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় বিমানবন্দরের তিনটি দমকলের ইঞ্জিন। ওই বিল্ডিং থেকেই চলে বিমান চলাচল নিয়ন্ত্রণের কাজ। ফলে ব্যাপক আতঙ্ক ছড়ায়। যদিও বিমানবন্দর সূত্রে খবর, এই ঘটনায় বিমান পরিষেবায় কোনও প্রভাব পড়েনি।
দমকল বাহিনীর প্রায় দু’ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে আসে আগুন। সকাল ৬টা পর্যন্ত চলে কুলিংয়ের কাজ। প্রাথমিক তদন্তে অনুমান, স্বাধীনতা দিবস উপলক্ষে লাগানো বৈদ্যুতিক আলোর তার থেকেই এই বিপত্তি। আলোকসজ্জার তারে শর্ট সার্কিট হওয়ায় আগুনের সূত্রপাত। তবে আগুন মূলত খোলা এলাকাতেই সীমাবদ্ধ ছিল বলে খবর।
জানা গিয়েছে, ওই ফ্লোরে মূলত কমিউনিকেশন সিস্টেম রয়েছে। যার সাহায্যে পাইলটদের সঙ্গে ক্রমাগত যোগাযোগ রাখেন ATC অফিসারেরা। তবে, আগুনে সেই যন্ত্রপাতির কোনও ক্ষতি হয়নি বলেই বিমানবন্দর সূত্রে জানা গিয়েছে। বিমানবন্দরের অধিকর্তা বিক্রম সিং বলেন, ‘ওই খোলা ছাদে এসির বাইরের অংশও রয়েছে। ঠিক কোথা থেকে থেকে আগুন লেগেছে তা খতিয়ে দেখা হচ্ছে। ফ্লাইট অপারেশনেও কোনও প্রভাব পড়েনি।’
প্রশ্ন: কলকাতা বিমানবন্দরের কোথায় আগুন লেগেছিল?
উত্তর: কলকাতা বিমানবন্দরের পুরোনো ATC (Air Traffic Control) বিল্ডিংয়ের তিনতলার খোলা বারান্দায় আগুন লাগে।
প্রশ্ন: কখন কলকাতা ATC ভবনে আগুন লাগে?
উত্তর: মঙ্গলবার ভোর ৪টে ৪৩ মিনিট নাগাদ আগুন লাগার ঘটনা ঘটে।
প্রশ্ন: কীভাবে আগুন নিয়ন্ত্রণে আনা হয়?
উত্তর: আগুনের খবর পেয়েই বিমানবন্দরের তিনটি দমকলের ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছয়। প্রায় দু’ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। সকাল ৬টা পর্যন্ত কুলিংয়ের কাজ চলে।
প্রশ্ন: কলকাতা বিমানবন্দরে বিমান পরিষেবা কি স্বাভাবিক?
উত্তর: হ্যাঁ। বিমানবন্দর সূত্রে জানানো হয়েছে, আগুন লাগার ঘটনায় ফ্লাইট অপারেশনে কোনও প্রভাব পড়েনি।
প্রশ্ন: কলকাতা বিমানবন্দরের ATC ভবনে আগুন লাগার কারণ কী?
উত্তর: প্রাথমিক তদন্তে অনুমান, স্বাধীনতা দিবস উপলক্ষে লাগানো বৈদ্যুতিক আলোর তারে শর্ট সার্কিট থেকেই আগুনের সূত্রপাত হতে পারে। তবে বিষয়টি এখনও খতিয়ে দেখা হচ্ছে।
প্রশ্ন: ATC-এর কমিউনিকেশন সিস্টেমের কোনও ক্ষতি হয়েছে কি?
উত্তর: বিমানবন্দর সূত্রে জানা গিয়েছে, ওই ফ্লোরে থাকা কমিউনিকেশন সিস্টেমের কোনও ক্ষতি হয়নি। এই ব্যবস্থার মাধ্যমেই ATC অফিসাররা পাইলটদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখেন।
প্রশ্ন: ATC ভবনের আগুনে বিমান চলাচল বন্ধ হয়েছিল কি?
উত্তর: না। বিমানবন্দর অধিকর্তা বিক্রম সিং জানিয়েছেন, ঘটনায় ফ্লাইট অপারেশনে কোনও প্রভাব পড়েনি।