বাম ও তৃণমূলকে নিশানা করে শিল্পায়নে সরকারের জমি নীতি নিয়ে স্পষ্ট বার্তা মুখ্যমন্ত্রী শুভেন্দুর
News18 বাংলা | ১৮ আগস্ট ২০২৬
রাজ্যের শিল্পায়নের মুকুটে সোমবার যুক্ত হল নতুন পালক। পুরুলিয়ার রঘুনাথপুরে চার হাজার কোটি টাকা বিনিয়োগে ইস্পাত প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। ভূমি পুজো অনুষ্ঠানেও অংশ নেন মুখ্যমন্ত্রী। উপস্থিত ছিলেন শিল্পমন্ত্রী তাপস রায়, পরিবহন মন্ত্রী অর্জুন সিং, মন্ত্রী অজয় পোদ্দার, পুরুলিয়ার সাংসদ জ্যোতির্ময় সিং মাহাতো-সহ অন্যান্যরা।