বাড়ি বাড়ি শুরু জনগণনা, কোন ৩৩ প্রশ্নের উত্তর দেওয়া 'মাস্ট'? কী পদ্ধতিতে হচ্ছে কাজ? জেনে নিন
News18 বাংলা | ১৮ আগস্ট ২০২৬
বৃষ্টির মধ্যেই জেলায় বাড়ি বাড়ি জনগণনার কাজ শুরু, মোবাইলে তথ্য আপলোডে সাময়িক সমস্যা হলেও, কাজ চালিয়ে যাচ্ছেন জনগণনার তথ্য সংগ্রহের দায়িত্বে থাকা আধিকারিকেরা। সকাল থেকেই বৃষ্টি চলায়, ছাতা মাথায় নিয়ে বাড়ি বাড়ি পৌঁছে যাচ্ছেন গণনাকারীরা। সোমবার সকাল থেকে বারাসাতের হৃদয়পুর এলাকায় শুরু হল বাড়ি বাড়ি জনগণনার কাজ। জেলার বিভিন্ন এলাকাতেও এদিন থেকেই গণনাকারীরা বাড়ি বাড়ি গিয়ে তথ্য সংগ্রহের কাজ শুরু করেছেন।