• অন্নপূর্ণার টাকা পাননি? বাড়ি বসে এখানে অভিযোগ জানান,উপায় বলে দিলেন শুভেন্দু
    আজ তক | ১৮ আগস্ট ২০২৬
  • সোমবার থেকে অন্নপূর্ণা যোজনার তৃতীয় কিস্তি পাঠাতে শুরু করেছে রাজ্য সরকার। ধাপে ধাপে ১ কোটি ৪৫ লক্ষ যোগ্য আবেদনকারীর অ্যাকাউন্টে ৩ হাজার টাকা করে পাঠানো হচ্ছে। আগামী ২০ অগাস্ট, বৃহস্পতিবারের মধ্যে এই ১ কোটি ৪৫ লক্ষ উপভোক্তার ব্যাঙ্ক অ্যাকাউন্টে মোট ৪,৩৫০ কোটি টাকা পৌঁছে দেওয়া হবে।

    রাজ্য সরকার জানিয়েছে,  প্রাথমিক ভাবে মোট ১ কোটি ৬২ লক্ষ আবেদনপত্র খতিয়ে দেখা হয়েছিল। তারমধ্যে বাদ দেওয়া হয়েছে ১৭ লক্ষ আবেদন। এবার তাঁদের কাছে বড় সুযোগ। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়ে দিলেন,  ২০ অগাস্ট থেকে চালু হচ্ছে অন্নপূর্ণা যোজনার অভিযোগ পোর্টাল। যাঁরা টাকা পেলেন না, সেইসব আবেদনকারীরা এই পোর্টালে অভিযোগ জানাতে পারবেন।

    মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী স্পষ্ট জানিয়ে দিয়েছেন, '২০ অগাস্ট থেকে পোর্টাল চালু হচ্ছে। আবেদন করেও পাননি, তারা আবেদন করুন। আবার ভুল নাম ঢুকে গিয়েছে মনে করলে, পোর্টালে অভিযোগ জানান।' অন্নপূর্ণার টাকা পেতে সমস্যা হলে মুখ্যমন্ত্রী আরও পরামর্শ দিয়েছেন, 'টেকনিক্যাল সমস্যা হলে স্থানীয় মহিলা মোর্চার সাহায্য নিন। নিজের ওয়ার্ডে 'অন্নপূর্ণা গ্রুপ' তৈরি করুন। একজন অন্নপূর্ণা পেলে যিনি পেলেন না তাকে সমস্ত রকমভাবে গাইড করুন।'

    নবান্নে আয়োজিত এক যৌথ সাংবাদিক বৈঠকে রাজ্যের স্বাস্থ্য প্রতিমন্ত্রী সুমনা সরকার এবং তথ্য ও সংস্কৃতি দপ্তরের প্রতিমন্ত্রী পূর্ণিমা চক্রবর্তী সোমবারই জানিয়ে দিয়েছিলেন, ১৭ অগাস্ট টাকা না পেলেও চিন্তা নেই। কারণ, ৩০০০ টাকা একসঙ্গে সকলের অ্যাকাউন্টে ঢুকবে না। নির্দিষ্ট সময়সীমার মধ্যে ধাপে ধাপে টাকা ক্রেডিট করা হবে।আগামী দুই-তিন ধরে এই প্রক্রিয়া চলবে। যাঁদের আবেদন বাতিল হয়েছে তাঁদের ক্ষেত্রে প্রশাসন জানিয়েছে, বেশিরভাগেই আধার কার্ডের সঙ্গে নামের মিল না থাকার জন্য আবেদন বাতিল হয়েছে। তবে বাতিলের ক্ষেত্রে সমাধান প্রক্রিয়া এবার জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী।

    আবেদন বাতিল হওয়া মহিলারা এবার অভিযোগ জানাতে পারবেন বাড়ি বসেই। অনলাইনে পোর্টালের মাধ্যমে তাঁরা অভিযোগ জানাতে পারবেন। অনলাইনে পোর্টাল খুললেই দেখা যাবে কী কারণে আপনার আবেদন গৃহীত হয়নি। সেই তথ্য দেখে প্রয়োজনীয় সংশোধন বা অভিযোগ জানাতে পারবেন আবেদনকারী। ২০ অগাস্ট থেকে চালু হচ্ছে অভিযোগ জানানোর অনলাইন পোর্টাল। সেখানে, যে সমস্ত মহিলাদের আবেদন বাতিল হয়েছে তাঁরা অভিযোগ জানাতে পারবেন।

    রাজ্য সরকারের তরফে ঘোষণা করা হয়েছে, ১০ জুলাই পর্যন্ত ভেরিফিকেশনের পর যাঁদের নাম বাদ গিয়েছে, তাঁরা ফের আবেদন করতে পারবেন। কিন্তু কোথায় আবেদন করবেন? কবে থেকে আবেদন করতে পারবেন? আর কীভাবে বুঝবেন আপনার নাম বাদ গিয়েছে? 
    এই নিয়ে, মুখ্যমন্ত্রী বলেন, ২০ তারিখ থেকে পশ্চিমবঙ্গ সরকারের একটি পোর্টাল চালু হবে। কেউ যদি মনে করেন কোনও অনুপযুক্ত ব্যক্তি অর্থ পেয়েছেন, তাহলে আপত্তি জানাতে পারবেন।  কোনও যোগ্য আবেদনকারী টাকা না পেলে তিনিও অভিযোগ জানাতে পারবেন।  সেই অভিযোগগুলি সংশ্লিষ্ট দফতর যাচাই করে নিষ্পত্তি করবে।  প্রতি মাসের ১০ থেকে ১৫ তারিখের মধ্যে তাঁদের অ্যাকাউন্টে টাকা পৌঁছে যাবে এবং এর জন্য কাউকে কোথাও যেতে হবে না। মুখ্যমন্ত্রী আরও বলেন, কোনও প্রযুক্তিগত সমস্যা হলে স্থানীয় মহিলা মোর্চার নেতৃত্বের সহযোগিতা নেওয়া যেতে পারে। 
  • Link to this news (আজ তক)