• সল্টলেকের গেস্ট হাউসে তরুণীকে ধর্ষণের অভিযোগ, গ্রেফতার বীরভূমের পুলিশ অফিসার
    আজ তক | ১৮ আগস্ট ২০২৬
  • রক্ষকই ভক্ষক। খোদ পুলিশ আধিকারিকের বিরুদ্ধেই ধর্ষণের অভিযোগ। তরুণীর অভিযোগের ভিত্তিতে বীরভূমের নলহাটি থানার ASI-কে গ্রেফতার করল বিধাননগর পূর্ব থানার পুলিশ। 

    অভিযোগ, ওই তরুণীকে সল্টলেকের এক গেস্ট হাউসে আজমল হক নামে ওই পুলিশ আধিকারিক ধর্ষণ করে বলে। গত জুলাই মাসে বিধাননগর পূর্ব থানায় অভিযোগ দায়ের করেন নির্যাতিতা। অভিযোগ পত্রে তিনি জানান, সল্টলেকের সিএল (CL) ব্লকের একটি গেস্ট হাউসে নিয়ে গিয়ে ধর্ষণ করা হয়। এই অভিযোগ পাওয়ার পরই তদন্ত শুরু করে পুলিশ। 

    পুলিশ সূত্রে খবর, তরুণীকে ধর্ষণের মামলায় আগে জামিন পেয়েছিল ওই সাব ইন্সপেক্টর। পরে বীরভূম জেলা পুলিশের সঙ্গে যোগাযোগ করে বিধাননগর পূর্ব থানা। তারপর থেকে আর খোঁজ মেলেনি অভিযুক্ত সাব ইন্সপেক্টর আজমল হকের। 

    তদন্তকারীরা জানতে পারেন, অভিযুক্ত মুম্বইয়ে পালিয়েছে। গতকাল সোমবার সেখানেই গ্রেফতার করা হয়। তাকে মুম্বইয়ের আদালতে পেশ করার পর ট্রানজিট রিমান্ডে কলকাতায় নিয়ে আসা হয়।

    আজ অভিযুক্তকে বিধাননগর আদালতে পেশ করা হবে। যেখানে পুলিশ তাকে নিজেদের হেফাজতে নেওয়ার আবেদন জানাবে। বিধাননগর পূর্ব পুলিশ পুরো ঘটনাটি পুঙ্খানুপুঙ্খভাবে তদন্ত করছে।  ইতিমধ্যে পুলিশ তদন্ত শুরু করে প্রাথমিক তথ্যপ্রমাণ সংগ্রহের কাজ শুরু করেছে।
     
  • Link to this news (আজ তক)