• ‘অযোগ্য’রা পাচ্ছে ৩ হাজার! এক ক্লিকেই এবার অভিযোগ, পাড়ায় পাড়ায় হবে অন্নপূর্ণা কমিটি
    প্রতিদিন | ১৮ আগস্ট ২০২৬
  • ‘অযোগ্য’ হয়েও কারও নাম অন্নপূর্ণা যোজনায় (Annapurna Yojana) নাম থাকলে জানানো যাবে আপত্তি। অভিযোগ জানাতে পারবেন দ্বিতীয় কোনও মহিলা। পাশাপাশি ‘যোগ্য’ হয়েও টাকা না মিললে জানানো যাবে অভিযোগ। খতিয়ে দেখবে প্রশাসন। ২০ তারিখ থেকে এই পোর্টাল চালু হবে। আপত্তি বা অভিযোগের সত্যতা থাকলে ব্যবস্থা নেবে প্রশাসন। অন্নপূর্ণার জন্য ওয়ার্ডে ওর্য়াডে কমিটি তৈরি করার কথা বলছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (CM Suvendu Adhikari)। তাঁরা উপভোক্তাদের সাহায্য করবেন।

    মঙ্গলবার মহাজাতি সদনে উত্তর কলকাতার মহিলাদের পক্ষ থেকে মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানিয়ে সভা করা হয়। সেখানে উপস্থিত হয়ে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়েছেন, ১০ জুলাই পর্যন্ত আবেদন করা মহিলাদের তথ্য যাচাইয়ের পর উত্তর কলকাতার ৭টি বিধানসভার ৭৬ হাজার ৮১৭ জন মহিলাকে টাকা দেওয়া শুরু হয়েছে। জুন মাসে ২৮ লক্ষ মহিলা অ্যাকাউন্টে টাকা দেওয়া হয়েছিল। জুলাই মাসে ১ কোটি ১৯ লক্ষ মহিলার অ্যাকাউন্টে টাকা গিয়েছে। জুন-জুলাই মাসের ৩১ তারিখ পর্যন্ত ১ কোটি ৮০ লক্ষ আবেদন জমা পড়েছে। ১৭ আগস্ট থেকে টাকা দেওয়া শুরু হয়েছে। তাতে ছাড়াই বাছাই করে অর্থ প্রদান করা হচ্ছে। ‘অর্থনৈতিক শৃঙ্খল’ মেনে টাকা দেওয়া হচ্ছে।

    অন্নপূর্ণার ৩ হাজার আর্থিক সাহায্য থেকে কোনও যোগ্য মহিলা বঞ্চিত হলে তাঁরা ফের আবেদন করতে পারবেন। একটি পোর্টাল চালু করা হবে। এই লক্ষ্যে ওয়ার্ডে ওয়ার্ডে অন্নপূর্ণা কমিটি গড়ার কথা বলা বলেছেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন, “২০ তারিখ থেকে একটি পোর্টাল শুরু করছে পশ্চিমবঙ্গ সরকার। যদি মনে হয় কোনও অযোগ্য কেউ টাকা পেয়েছেন। তাহলে আপত্তি জানানো যাবে। যোগ্য হয়েও ২০ তারিখের মধ্যে টাকা না ঢুকলে অভিযোগ জানানো যাবে। নিষ্পত্তি করা হবে। প্রত্যেক মাসের ১০ থেকে ১৫ তারিখের মধ্যে টাকা যাবে ব্যাঙ্কে। মা -দিদিদের কোথাও যেতে হবে না।” এরপরই তিনি বলেন, “উত্তর কলকাতার ৬০টি ওয়ার্ডে নিজেদের মধ্যে গ্রুপ তৈরি করে নেবেন। যাতে মহিলার উপর কোনও অত্যাচার হলে তাতে রুখে দাঁড়াতে পারেন। আপনারা পশ্চিমবঙ্গ সরকারের সহযোগিনী হিসাবে কাজ করবেন। চলতে চলতে একজনও যোগ্য মাতৃশক্তি এই প্রকল্প থেকে বঞ্চিত হবেন না।”
  • Link to this news (প্রতিদিন)