• ব্রিজের ওপর তাণ্ডব চালাচ্ছে গন্ধেশ্বরী, পার হতে গিয়ে ভেসে যাচ্ছিল আস্ত ট্রাক! সাহস থাকলে দেখুন
    News18 বাংলা | ১৮ আগস্ট ২০২৬
  • বাঁকুড়ায় টানা দু’দিনের বৃষ্টিতে ফুলেফেঁপে উঠেছে গন্ধেশ্বরী নদী। নদীর জল বেড়ে যাওয়ায় একের পর এক সেতু চলে গিয়েছে জলের তলায়। এরই মধ্যে মঙ্গলবার সকালে বাঁকুড়া ২ নম্বর ব্লকের মানকানালি ব্রিজের ওপর জোর করে পারাপারের চেষ্টা করতে গিয়ে জলের তোড়ে আটকে গেল একটি ট্রাক। প্রত্যক্ষদর্শীদের দাবি, সেতুর ওপর দিয়ে প্রবল স্রোতে জল বইছিল। সেই পরিস্থিতিতেই ট্রাকটি পার করার চেষ্টা করা হয়। কিছুটা এগোতেই জলের চাপে আটকে যায় গাড়িটি। পরে ঘটনাকে ঘিরে এলাকায় চাঞ্চল্য ছড়ায়।
  • Link to this news (News18 বাংলা)