ঘাট পারাপারের সময় অসাবধানতাবশত নৌকা থেকে নদীতে পড়ে গিয়ে সলিল সমাধি ঘটল এক রংমিস্ত্রির। মৃত যুবকের নাম রবি মণ্ডল। তাঁর পিতার নাম হরিপদ মণ্ডল, বাড়ি বিপ্রনগর মণ্ডলপাড়ায়। এই মর্মান্তিক দুর্ঘটনার পর নদীঘাটের বেহাল দশা, অপর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা এবং উদ্ধারকাজে প্রশাসনের গাফিলতির অভিযোগ তুলে বাঁশ ফেলে ফেরি চলাচল সম্পূর্ণ বন্ধ করে বিক্ষোভ দেখান স্থানীয় বাসিন্দারা।