• কালো পতাকা, ‘চোর চোর’ স্লোগান, গাড়িতে জুতো, বিমানবন্দরের বাইরে সৌগতকে ঘিরে তুমুল বিক্ষোভ
    এই সময় | ১৮ আগস্ট ২০২৬
  • কলকাতা বিমানবন্দরের বাইরে তুমুল বিক্ষোভের মুখে পড়লেন তৃণমূল সাংসদ (কালীঘাটপন্থী) সৌগত রায়। মঙ্গলবার বিকেলে একটি বৈঠকে যোগ দিতে গিয়েছিলেন তিনি। সেই সময়ে তাঁর গাড়ি ঘিরে ধরে ‘চোর চোর’ স্লোগান দেন এক দল বিক্ষুব্ধ জনতা। দেখানো হয় কালো পতাকা। তাঁর গাড়িতে ধাক্কাও দেন অনেকে। পরে নিরাপত্তাকর্মীরা ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।

    সৌগত কলকাতা বিমানবন্দরের অ্যাডভাইজরি কমিটির সভাপতি। সেই সূত্রেই এ দিন বিকেলে বিমানবন্দরে ডাইরেক্টরের অফিসে একটি বৈঠকে যোগ দিতে গিয়েছিলেন তিনি। বিমানবন্দর চত্বরে পৌঁছতেই তাঁর গাড়ি ঘিরে ফেলে উত্তেজিত জনতা। শুরু হয় বিক্ষোভ। হাতে কালো পতাকা নিয়ে সৌগতকে লক্ষ্য করে ‘গো ব্যাক’, ‘চোর চোর’ স্লোগান দিতে থাকেন তাঁরা। গাড়িতে জুতো দিয়ে মারতে থাকেন অনেকে।

    মুহূর্তের মধ্যে বিমানবন্দর চত্বরে উত্তেজনা ছড়িয়ে পড়ে। খবর পেয়েই সিআইএসএফ জওয়ানদের নিয়ে ঘটনাস্থলে পৌঁছন কলকাতা বিমানবন্দরের ডাইরেক্টর। এর পরে নিরাপত্তারক্ষীরা সৌগতকে গাড়ি থেকে বের করে ডাইরেক্টরের অফিসে নিয়ে যান। তখনও বিক্ষুব্ধরা তাঁকে ঘিরে ‘চোর চোর’ স্লোগান দেন। এই নিয়ে এখনও পর্যন্ত মুখ খোলেননি তৃণমূল সাংসদ। বিমানবন্দরের তরফেও কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

    রাজ্যে পালাবদলের পরে থেকেই তৃণমূল নেতা-কর্মীদের ঘিরে বিক্ষোভ চলছে। কখনও তাঁদের ঘিরে ‘চোর চোর’ স্লোগান দিচ্ছে, কখনও বা ডিম ছোড়ে উত্তেজিত জনতা। তবে তৃণমূল সাংসদকে ঘিরে বিক্ষোভের কারণ এখনও স্পষ্ট নয়। তবে এর জেরে এলাকায় বেশ কিছুক্ষণ উত্তেজনা ছিল। ঘটনার পরেই বিমানবন্দরের নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করা হয়েছে।

    ১. কলকাতা বিমানবন্দরের বাইরে কাকে ঘিরে বিক্ষোভ হয়?

    তৃণমূল সাংসদ (কালীঘাটপন্থী) সৌগত রায়কে ঘিরে বিক্ষোভ হয়।

    ২. কখন এই বিক্ষোভ হয়?

    মঙ্গলবার বিকেলে কলকাতা বিমানবন্দরে এই বিক্ষোভের ঘটনা ঘটে।

    ৩. কেন বিমানবন্দরে গিয়েছিলেন সৌগত রায়?

    বিমানবন্দরের ডাইরেক্টরের অফিসে একটি বৈঠকে যোগ দিতে গিয়েছিলেন তিনি।

    ৪. বিক্ষোভকারীরা কী স্লোগান দেন?

    সৌগত রায়কে লক্ষ্য করে ‘চোর চোর’ এবং ‘গো ব্যাক’ স্লোগান দেন বিক্ষোভকারীরা।

    ৫. বিক্ষোভকারীরা কি সৌগত রায়ের গাড়িতে হামলা করেন?

    অভিযোগ, বিক্ষোভকারীরা তাঁর গাড়িতে ধাক্কা দেন এবং জুতো দিয়ে গাড়িতে মারতে থাকেন। পাশাপাশি কালো পতাকাও দেখানো হয়।

    ৬. পরিস্থিতি কী ভাবে নিয়ন্ত্রণে আসে?

    খবর পেয়ে কলকাতা বিমানবন্দরের ডাইরেক্টর সিআইএসএফ জওয়ানদের নিয়ে ঘটনাস্থলে পৌঁছন। পরে নিরাপত্তারক্ষীরা সৌগত রায়কে গাড়ি থেকে বের করে ডাইরেক্টরের অফিসে নিয়ে যান।

    ৭. বিক্ষোভের কারণ কি জানা গিয়েছে?

    এখনও পর্যন্ত সৌগত রায়কে ঘিরে বিক্ষোভের নির্দিষ্ট কারণ স্পষ্ট নয়।

    ৮. ঘটনার পর সৌগত রায় কি কোনও প্রতিক্রিয়া দিয়েছেন?

    ঘটনার পর এখনও পর্যন্ত তৃণমূল সাংসদের কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

    ৯. বিমানবন্দর কর্তৃপক্ষের প্রতিক্রিয়া কী?

    ঘটনা নিয়ে বিমানবন্দর কর্তৃপক্ষের তরফেও এখনও কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

    ১০. ঘটনার পর বিমানবন্দরে কী ব্যবস্থা নেওয়া হয়েছে?

    বিক্ষোভের পর কলকাতা বিমানবন্দরের নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করা হয়েছে।

  • Link to this news (এই সময়)