• অজয়ের তাণ্ডব, ভয়ে ভিটেমাটি ছেড়েছেন অনেকে! ছবির মতো সাজানো গ্রামের আজ অবস্থা দেখুন...
    News18 বাংলা | ১৯ আগস্ট ২০২৬
  • দেখতে ছবির মতো সুন্দর। চারপাশে অজয়ের জল, সবুজে ঘেরা এক নিরিবিলি গ্রাম। কিন্তু এই সৌন্দর্যের আড়ালেই লুকিয়ে রয়েছে এক গভীর আতঙ্ক। নৌকায় চেপে নদী পেরিয়ে তবেই পৌঁছতে হয় পূর্ব বর্ধমানের কেতুগ্রাম ২ নম্বর ব্লকের বেগুনকোলা গ্রামে। একসময় যেখানে প্রায় ৫০০টি পরিবারের বসবাস ছিল, আজ সেখানে টিকে রয়েছে মাত্র প্রায় ৬০টি পরিবার। নদীভাঙন, বন্যা আর যোগাযোগ ব্যবস্থার বেহাল দশায় বছরের পর বছর ধরে ধীরে ধীরে ফাঁকা হয়ে যাচ্ছে গোটা গ্রাম।
  • Link to this news (News18 বাংলা)