• ছাগল চোরকে চিনে ফেলা কাল হল নাবালকের? আধঘণ্টা পরেই মিলল নিথর দেহ! হাড়হিম করা অভিযোগ
    News18 বাংলা | ১৯ আগস্ট ২০২৬
  • ছাগল চুরির সাক্ষী। ছাগল চুরি করতে দেখে ফেলায় সাক্ষী লোপাটে এক শিশুকে খুনের অভিযোগ। লিচু গাছে ঝুলন্ত অবস্থায় উদ্ধার দেহ। মঙ্গলবার ঘটনাকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য ছড়াল মালদহের কালিয়াচক-১ ব্লকের সুজাপুর গ্রাম পঞ্চায়েতের চামাগ্রাম বাগানপাড়া সংলগ্ন একটি লিচুবাগান। মৃত শিশুর নাম ফাহিম শেখ (১২)। পরিবারের অভিযোগ, ছাগল চুরির ঘটনা দেখে ফেলায় ফাহিমকে শ্বাসরোধ করে খুন করা হয়েছে। এরপর ঘটনাটিকে আত্মহনন বলে দেখাতে প্রমাণ লোপাটের উদ্দেশ্যে লিচুগাছে তার দেহ ঝুলিয়ে দেওয়া হয়।
  • Link to this news (News18 বাংলা)