পূর্ব মেদিনীপুরে বন্যা পরিস্থিতি: ২০০টির বেশি ত্রাণ শিবির
News18 বাংলা | ১৯ আগস্ট ২০২৬
পূর্ব মেদিনীপুর জেলায় প্রবল বৃষ্টির কারণে সৃষ্ট বন্যা পরিস্থিতিতে সাধারণ মানুষের পাশে দাঁড়িয়েছে জেলা প্রশাসন। মঙ্গলবার সকাল থেকে বৃষ্টি থামলেও, জেলার বিভিন্ন এলাকা এখনও জলমগ্ন। খারাপ আবহাওয়ার কারণে জল জমে বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে, তা মোকাবিলায় যুদ্ধকালীন তৎপরতায় কাজ করছে প্রশাসন। দুর্গত এলাকায় ২০০টিরও বেশি ত্রাণশিবির তৈরি করা হয়েছে। বিডিও-দের তত্ত্বাবধানে সেখানে কমিউনিটি কিচেন চালু রয়েছে, যেখানে রান্না করা খাবারের ব্যবস্থা করা হয়েছে সাধারণ মানুষের।