• শিয়ালদহ থেকে বনগাঁ পর্যন্ত এসি লোকাল, ছুটবে ২০ অগস্ট থেকে, কখন ছাড়বে? কোথায় থামবে? রইল সময়সূচি
    এই সময় | ১৯ আগস্ট ২০২৬
  • শিয়ালদহ-বনগাঁ শাখার যাত্রীদের জন্য সুখবর। এ বার এসি লোকালে যেতে পারবেন তাঁরাও। শিয়ালদহ-বারাসত এসি লোকালের যাত্রাপথ বাড়িয়ে বনগাঁ পর্যন্ত করার সিদ্ধান্ত নিয়েছে পূর্ব রেল। ২০ অগস্ট থেকে চালু হচ্ছে এই পরিষেবা। মঙ্গলবার সন্ধ্যায় বিজ্ঞপ্তি দিয়ে জানিয়ে দেওয়া হলো শিয়ালদহ-বনগাঁ এসি লোকালের পূর্ণাঙ্গ সময়সূচি।

    পূর্ব রেলের বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, রবিবার বাদ দিয়ে প্রতিদিন শিয়ালদহ থেকে বনগাঁ এবং বনগাঁ থেকে শিয়ালদহ পর্যন্ত এসি লোকাল চলবে। নতুন সময়সূচি অনুযায়ী, শিয়ালদহ থেকে সকাল ১০টা ৩৩ মিনিটে ছাড়বে ৩৩৪৪১ শিয়ালদহ-বনগাঁ এসি লোকাল। বিধাননগর রোড, দমদম জংশন, দমদম ক্যান্টনমেন্ট, বিরাটি, মধ্যমগ্রাম হয়ে ট্রেনটি সকাল ১১টা ১৪ মিনিটে বারাসত জংশনে পৌঁছবে। তার পরে বারাসত থেকে ১১টা ১৫ মিনিটে ছেড়ে সেটি বামনগাছি, দত্তপুকুর, বিড়া, অশোকনগর রোড, হাবরা, মছলন্দপুর, গোবরডাঙা, ঠাকুরনগর ও চাঁদপাড়া হয়ে বনগাঁয় ঢুকবে দুপুর ১২টা ২৩ মিনিটে।

    ৩৩৪৪২ বনগাঁ-শিয়ালদহ এসি ইএমইউ লোকাল দুপুর ১২টা ৫ মিনিটে বনগাঁ থেকে ছাড়বে। চাঁদপাড়া, ঠাকুরনগর, গোবরডাঙা, মছলন্দপুর, হাবরা, অশোকনগর রোড, বিড়া, দত্তপুকুর, বামনগাছি হয়ে দুপুর ১টা ৩৯ মিনিটে সেটি বারাসত জংশনে পৌঁছবে। এক মিনিট পর বারাসত থেকে ছেড়ে মধ্যমগ্রাম, বিরাটি, দমদম ক্যান্টনমেন্ট, দমদম জংশন ও বিধাননগর রোড হয়ে দুপুর ২টা ২৫ মিনিটে পৌঁছবে শিয়ালদহে।

    একই সঙ্গে ৩৩৩৬৫ আপ বারাসত-বনগাঁ লোকাল ট্রেনের সময়সূচিতেও বদল হয়েছে। নতুন সূচি অনুযায়ী, ট্রেনটি বারাসাত জংশন থেকে সকাল ১১টা ৪০ মিনিটে ছাড়বে। বনগাঁয় পৌঁছবে দুপুর ১২টা ৪৫ মিনিটে। বারাসত ও বনগাঁর মধ্যবর্তী স্টেশনগুলিতে ট্রেনের সময় বর্তমান সূচির তুলনায় ১০ মিনিট পিছিয়ে দেওয়া হবে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

    বর্তমানে শিয়ালদহ থেকে বনগাঁ হয়ে রানাঘাট পর্যন্ত একটি এসি লোকাল চলে। এ বার তার সঙ্গেই জুড়ে গেল আরও একটি ট্রেন। এর ফলে বনগাঁ-বারাসত শাখার যাত্রীদের পাশাপাশি শিয়ালদহমুখী নিত্যযাত্রীদেরও যাতায়াতে সুবিধা হবে বলে মনে করছেন ওয়াকিবহাল মহলের একাংশ।

    প্রশ্ন: কবে থেকে শিয়ালদহ-বনগাঁ এসি লোকাল চলবে?

    উত্তর: আগামী ২০ অগস্ট থেকে এই পরিষেবা চালু হবে।

    প্রশ্ন: শিয়ালদহ থেকে এসি লোকাল কখন ছাড়বে?

    উত্তর: ৩৩৪৪১ শিয়ালদহ-বনগাঁ এসি লোকাল সকাল ১০টা ৩৩ মিনিটে শিয়ালদহ থেকে ছাড়বে।

    প্রশ্ন: বনগাঁ থেকে শিয়ালদহের এসি লোকাল কখন ছাড়বে?

    উত্তর: ৩৩৪৪২ বনগাঁ-শিয়ালদহ এসি লোকাল দুপুর ১২টা ৫ মিনিটে বনগাঁ থেকে ছাড়বে।

    প্রশ্ন: শিয়ালদহ থেকে বনগাঁ যেতে ট্রেনটি কত সময়ে পৌঁছবে?

    উত্তর: শিয়ালদহ থেকে সকাল ১০টা ৩৩ মিনিটে ছেড়ে ট্রেনটি দুপুর ১২টা ২৩ মিনিটে বনগাঁয় পৌঁছবে।

    প্রশ্ন: বনগাঁ থেকে শিয়ালদহ যেতে কত সময় লাগবে?

    উত্তর: দুপুর ১২টা ৫ মিনিটে বনগাঁ থেকে ছেড়ে ট্রেনটি দুপুর ২টা ২৫ মিনিটে শিয়ালদহে পৌঁছবে।

    প্রশ্ন: কোন কোন স্টেশনে এসি লোকালটি থামবে?

    উত্তর: বিধাননগর রোড, দমদম জংশন, দমদম ক্যান্টনমেন্ট, বিরাটি, মধ্যমগ্রাম, বারাসত, বামনগাছি, দত্তপুকুর, বিড়া, অশোকনগর রোড, হাবরা, মছলন্দপুর, গোবরডাঙা, ঠাকুরনগর ও চাঁদপাড়ায় ট্রেনটি থামবে।

    প্রশ্ন: রবিবারও কি এসি লোকাল চলবে?

    উত্তর: না। রবিবার বাদে প্রতিদিন এই পরিষেবা চলবে।

    প্রশ্ন: ৩৩৩৬৫ বারাসত-বনগাঁ লোকালের সময়ও কি বদলেছে?

    উত্তর: হ্যাঁ। নতুন সূচি অনুযায়ী বারাসত জংশন থেকে ট্রেনটি সকাল ১১টা ৪০ মিনিটে ছাড়বে এবং দুপুর ১২টা ৪৫ মিনিটে বনগাঁয় পৌঁছবে। মধ্যবর্তী স্টেশনগুলিতে সময় আগের তুলনায় ১০ মিনিট পিছিয়ে দেওয়া হয়েছে।

  • Link to this news (এই সময়)