• কচুরিপানার চাপে হুড়মুড়িয়ে ভাঙল 'ভরসার' সাঁকো, ঘুরপথ বহুদূর! মাথায় আকাশ ভেঙে পড়েছে সকলের
    News18 বাংলা | ১৯ আগস্ট ২০২৬
  • ইছামতির ওপর বাঁশের সাঁকো ভেঙে বিপত্তি, দুর্ভোগে দুই পাড়ের মানুষ। উত্তর ২৪ পরগনার স্বরূপনগরের ইছামতি নদীর উপর টিপি এলাকার বাঁশের সাঁকো ভেঙে চরম বিপাকে পড়েছেন দুই পাড়ের বাসিন্দারা। ইছামতি নদীর একদিকে টিপি, অন্যদিকে কাটাবাগান, এই দুই এলাকার মধ্যে যোগাযোগের অন্যতম মাধ্যম ছিল এই বাঁশের সাঁকো। প্রতিদিন ছাত্রছাত্রী, অসুস্থ রোগী, কৃষক, অফিসযাত্রী থেকে শুরু করে সাধারণ মানুষ এই সাঁকোর উপর দিয়ে যাতায়াত করতেন।
  • Link to this news (News18 বাংলা)