বন্ধুদের সঙ্গে খেলতে গিয়ে মর্মান্তিক পরিণতি! নদীতে তলিয়ে মৃত্যু অষ্টম শ্রেণির ছাত্রের
News18 বাংলা | ১৯ আগস্ট ২০২৬
টিউশন থেকে বাড়ি ফিরে বন্ধুদের সঙ্গে বল খেলতে গিয়ে মর্মান্তিক পরিণতি এক স্কুল ছাত্রের। কালিন্দ্রী নদীতে তলিয়ে মৃত্যু হল এক স্কুল ছাত্রের। ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে ইংরেজবাজার থানা চণ্ডীপুর গ্রামে। পরিবার ও স্থানীয় সূত্রে জানা গিয়েছেন, মৃত ছাত্রের নাম মোঃ আজমাইন (১৩)। বাড়ি ইংরেজবাজার থানার চণ্ডীপুর গ্রামে।