• ১০০ দিনে নতুন বিজেপি সরকার, রইল কাজের খতিয়ান
    এই সময় | ১৯ আগস্ট ২০২৬
  • এই সময়: এ বছরের বিধানসভা ভোটে বিপুল জনাদেশ পেয়ে বাংলার রাজ্যপাট গিয়েছে বিজেপির দখলে। গত ৯ মে কাজ শুরু হয় নতুন সরকারের, সেই সরকার ১০০ দিন পূর্ণ করল সোমবার, ১৭ অগস্ট। এই সময়ের মধ্যে সরকার যে সব কাজ করেছে, তার খতিয়ান প্রকাশ করেছে নবান্ন। বাজেটে ২০২৬-’২৭ অর্থবর্ষে মোট ৪ লক্ষ ৩৮ হাজার ৭৭৫.২৯ কোটি টাকা বরাদ্দের পাশাপাশি গুরুত্বপূর্ণ বিভাগগুলির জন্যও রাখা হয়েছে উল্লেখযোগ্য অর্থ। নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী, নিম্ন আয়ের মহিলাদের জন্য অন্নপূর্ণা যোজনায় মাসে ৩০০০ টাকা আর্থিক সহায়তা চালু করা হয়েছে।

    ‘আয়ুষ্মান ভারত’-এর পাশাপাশি ‘মুখ্যমন্ত্রী স্বাস্থ্য বিমা’ চালু, প্রতিটি থানায় নারী সহায়তা কেন্দ্র, আরজি করের ঘটনার নতুন করে তদন্ত, সরকারি কর্মীদের ২০ শতাংশ মহার্ঘ ভাতা বৃদ্ধি এবং সপ্তম বেতন কমিশনের অনুমোদন

  • Link to this news (এই সময়)