হাড়ভাঙা খাটুনি আর সামান্য মজুরি, জেলাজুড়ে আমন রোপণে ভরসা সেই চেনা কৃষিশ্রমিকরাই
News18 বাংলা | ১৯ আগস্ট ২০২৬
: ভোরের আবছা আলো ফুটতেই হাঁটুসমান কাদাজলে নেমে পড়া। একনাগাড়ে কোমর ঝুঁকিয়ে ধানের চারা পুঁতে চলা একের পর এক সারিতে। আধুনিক কৃষিতে নানা যন্ত্রপাতির রমরমা বাড়লেও, পশ্চিম মেদিনীপুরের বিস্তীর্ণ আমন চাষের জমিতে এখনও সবচেয়ে বড় ভরসা মানুষের রক্তজল করা পরিশ্রম। যন্ত্রের চেয়েও নিখুঁত হাতে চারা রোপণের কাজে তাই ভরসা সেই চিরাচরিত শ্রমজীবী মানুষগুলোই। রোদের তাপ হোক কিংবা অঝোর ধারার বৃষ্টি— প্রকৃতির খামখেয়ালিপনাকে তোয়াক্কা না করেই সকাল থেকে দুপুর গড়িয়ে বিকেল পর্যন্ত কাদামাটিতেই দিন কাটে ওঁদের।