• ৩৮ হাজারের বেশি হাসপাতালে ক্যাশলেস চিকিৎসা, কীভাবে নাম তুলবেন মুখ্যমন্ত্রী স্বাস্থ্যবিমায়?
    আজ তক | ১৯ আগস্ট ২০২৬
  • রাজ্যে চালু হয়ে গিয়েছে মুখ্যমন্ত্রী স্বাস্থ্যবিমা যোজনা।  মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আগেই স্পষ্ট করে দিয়েছেন, আয়ুষ্মান ভারত প্রকল্পের সুবিধা যারা  পাবেন না, তাঁদের জন্য মুখ্যমন্ত্রী স্বাস্থ্য বিমা যোজনা এনেছে পশ্চিমবঙ্গ সরকার।  এই প্রকল্পের আওতায় রয়েছে রাজ্যের মোট ১,২৪০টি বেসরকারি হাসপাতাল এবং ৬২৭টি সরকারি হাসপাতাল। পাশাপাশি মুখ্যমন্ত্রী স্বাস্থ্য বিমা যোজনার সুবিধা গোটা দেশেই পাওয়া যাবে। দেশের প্রায় ৩৮,৬০০টি হাসপাতালে চিকিৎসার সুযোগ পাবেন উপভোক্তারা।

    মুখ্যমন্ত্রী স্বাস্থ্যবিমা প্রকল্পে প্রায় ১,৯৫০ রোগের কভারেজ পাওয়া যাচ্ছে। এমনকি হাঁটু ও হিপ প্রতিস্থাপনের সুযোগ মিলবে রাজ্যের এই স্বাস্থ্য প্রকল্পে। যাঁরা আয়ুষ্মান ভারতের জন্য যোগ্য নন, তাঁরা সবাই মুখ্যমন্ত্রী স্বাস্থ্য বিমা যোজনার সুবিধা পাবেন। তবে কিছু শর্ত আছে। যেমন পারিবারিক বার্ষিক আয় ৮ লক্ষের বেশি হওয়া চলবে না। যদি কেউ পশ্চিমবঙ্গ স্বাস্থ্য প্রকল্প (WBHS), কেন্দ্রীয় স্বাস্থ্য প্রকল্প (CGHS), ESI বা অন্য কোনও সরকারি মেডিক্যাল ইনস্যুরেন্সর কভারেজে থাকেন, তবে তিনি এই  সুবিধা পাবেন না। 

    কোনও রিইম্বার্সমেন্ট নয়, সম্পূর্ণ ক্যাশলেস
    মুখ্যমন্ত্রী স্বাস্থ্য বিমা যোজনায় থাকছে পরিবারপিছু বছরে ৫ লক্ষ টাকা পর্যন্ত ক্যাশলেস চিকিৎসার সুবিধা। ফ্লোটারের সুবিধা থাকছে নয়া এই সরকারি স্বাস্থ্যবিমায়। তবে কোনও রিইম্বার্সমেন্টের সুবিধা থাকছে না, সম্পূর্ণ ক্যাশলেস পরিষেবা এটি। এখন আয়ুষ্মান ভারতের মতো মুখ্যমন্ত্রী স্বাস্থ্য বিমা যোজনার ক্ষেত্রেও থাকছে কার্ড। মুখ্যমন্ত্রী স্বাস্থ্য বিমা যোজনার জন্য প্রত্যেককে আলাদা করে কার্ড দেওয়া হবে। প্রকল্পটি পরিবারভিত্তিক হলেও প্রত্যেক সদস্যকে বিনামূল্যে পৃথক স্বাস্থ্য কার্ড দেওয়া হবে। পরিবারে সদস্য সংখ্যার কোনও সীমা থাকবে না এক্ষেত্রে। পশ্চিমবঙ্গের 'মুখ্যমন্ত্রী স্বাস্থ্যবিমা যোজনা' (MMSBY) কার্ড পেতে হলে স্বাস্থ্য দফতরের নির্দেশিকা অনুযায়ী সেই পরিবারকে স্বাস্থ্যসাথী প্রকল্পের অন্তর্ভুক্ত হতে হবে এবং কেন্দ্রীয় আয়ুষ্মান ভারত (AB PM-JAY) তালিকার বাইরে থাকতে হবে। 

    মুখ্যমন্ত্রী স্বাস্থ্য বিমা যোজনা চালু হয়েছে
    মুখ্যমন্ত্রী স্বাস্থ্য বিমা যোজনা আয়ুষ্মান যোজনার পাশাপাশি একইসঙ্গে ১৬ অগাস্ট আয়ুষ্মান দিবসে গোটা রাজ্যে লঞ্চ হয়েছে। মুখ্যমন্ত্রী স্বাস্থ্য বিমা যোজনা কার্ড বিনামূল্যে দেবে রাজ্য স্বাস্থ্য দফতর ও স্টেট হেলথ এজেন্সি। যার জন্য আধারভিত্তিক যাচাই বাধ্যতামূলক। প্রতিটি সদস্যের আলাদা বিনামূল্যে ডিজিটাল কার্ড ইস্যু করা হবে। স্বাস্থ্য দফরের নির্দেশিকা অনুযায়ী নির্দিষ্ট ক্যাম্প বা পোর্টালের মাধ্যমে ডিজিটাল যাচাই প্রক্রিয়া সম্পন্ন করে কার্ড সংগ্রহ করতে হবে। চিকিৎসার সময় নাম রেজিস্ট্রেশনের জন্য আধার কার্ড এবং মুখ্যমন্ত্রী স্বাস্থ্য বিমা যোজনা কার্ড ব্যবহার বাধ্যতামূলক।

    কীভাবে কার্ড পাবেন?
    রাজ্য স্বাস্থ্য দফতর ও স্টেট হেলথ এজেন্সি এই কার্ড বিনামূল্যে প্রদান করবে। যার জন্য আধারভিত্তিক যাচাই বাধ্যতামূলক। প্রতিটি সদস্যের আলাদা বিনামূল্যে ডিজিটাল কার্ড ইস্যু করা হবে। স্বাস্থ্য দফরের নির্দেশিকা অনুযায়ী নির্দিষ্ট ক্যাম্প বা পোর্টালের মাধ্যমে ডিজিটাল যাচাই প্রক্রিয়া সম্পন্ন করে কার্ড সংগ্রহ করতে হবে। চিকিৎসার সময় নাম রেজিস্ট্রেশনের জন্য আধার কার্ড এবং মুখ্যমন্ত্রী স্বাস্থ্য বিমা যোজনা কার্ড ব্যবহার বাধ্যতামূলক। আয়ুষ্মান ভারত যোজনার মধ্যে যারা থাকবেন না কিন্তু মুখ্যমন্ত্রী স্বাস্থ্য বিমা যোজনার আওতায় আসতে চাইবেন, তাঁদের জন্য সমীক্ষা করা হচ্ছে। বাড়ি বাড়ি গিয়ে ফিল্ড ভেরিফিকেশন করা হবে। যাবতীয় যোগ্যতার মানদণ্ডে যোগ্য বিবেচিত হলেই তাঁদের মুখ্যমন্ত্রী যোজনা কার্ডের আওতায় নিয়ে আসা হবে। মুখ্যমন্ত্রী নিজে জানিয়েছেন, রাজ্যে  ফের জনকল্যাণ শিবির শুরু করা হবে। সেখান থেকেই এই ফর্ম পাওয়া যাবে।  অফলাইনের পাশাপাশি আগামী দিনে অনলাইন আবেদনের প্রক্রিয়াও শুরু করা হবে দ্রুত। এমনটাই জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী শারদ্বত মুখোপাধ্যায়। 
  • Link to this news (আজ তক)