টানা অতিবৃষ্টির জেরে চরম জলযন্ত্রণার মুখে হাওড়া শহরের বেশ কিছু ওয়ার্ড এবং বালি পৌরসভার বিস্তীর্ণ এলাকা। জমা জলে বিপর্যস্ত জনজীবন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে এবং দ্রুত জল নিকাশি ব্যবস্থা স্বাভাবিক করতে ময়দানে নেমেছে স্থানীয় প্রশাসন ও জনপ্রতিনিধিরা। শহরের জলনিকাশি প্রক্রিয়া ত্বরান্বিত করতে তিন স্তরে কাজ ভাগ করে সমন্বিত পদক্ষেপ গ্রহণ করা হয়েছে, এ বিষয়ে বিস্তারিত জানান বিধায়ক রুদ্রনীল ঘোষ। উল্লেখ্য, ওয়ার্ডের ভেতরের সরু নালাগুলি থেকে জল সরানোর দায়িত্বে সক্রিয় রয়েছে হাওড়া পৌরসভা।