মহুয়া মৈত্রের বিরুদ্ধে জারি ‘অ্যারেস্ট ওয়ারেন্ট’! ধর্মীয় ভাবাবেগে আঘাত মামলায় কড়া নির্দেশ
News18 বাংলা | ১৯ আগস্ট ২০২৬
তৃণমূল কংগ্রেসের সাংসদ মহুয়া মৈত্রের বিরুদ্ধে দায়ের হওয়া একটি অভিযোগ মামলায় কৃষ্ণনগর আদালতে নতুন মোড়। ‘তুলসী মালা’ নিয়ে করা কথিত মন্তব্যে ধর্মীয় অনুভূতিতে আঘাত এবং একাধিক বিতর্কিত মন্তব্যের অভিযোগ তুলে ঘূর্ণির ছয় মহিলা বাসিন্দা কৃষ্ণনগরের আদালতে মামলা দায়ের করেন। সেই মামলায় মহুয়া মৈত্রকে সশরীরে আদালতে হাজির হওয়ার নির্দেশ দিয়েছিল কৃষ্ণনগরের তৃতীয় বিচারিক ম্যাজিস্ট্রেটের আদালত। কিন্তু আজ সময়মতো হাজির না হওয়ায় তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন কৃষ্ণনগর জেলা আদালতের তৃতীয় কোর্টের জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট দিব্যেন্দু দাস।