• পাবে নয়, হাসপাতালে ‘Happy Hours’! ব্যাপারটা কী?
    এই সময় | ২০ আগস্ট ২০২৬
  • কলেজ বাঙ্ক করে বন্ধুদের সঙ্গে পাবে যাওয়ার প্ল্যান হচ্ছে। তার আগে দেখে নিতে হবে ‘Happy Hours’ কখন। পকেটে টান, তাই কম পয়সার পানীয়ের খোঁজেই ‘Happy Hours’-এর সন্ধান। তাই বলে হাসপাতালেও ‘Happy Hours’! শুনেছেন কখনও? মেডিক্যাল টেস্টে অবিশ্বাস্য সব ছাড়। সোশ্যাল মিডিয়া জুড়ে এখন ভাইরাল সেই বিজ্ঞাপন। বিষয়টা কী জানেন?  

    ‘Happy Hours’ কথাটি সাধারণত বার, পাব বা রেস্তোরাঁর সঙ্গে যুক্ত। নির্দিষ্ট সময়ে পানীয় বা খাবারে বিশেষ ছাড় দেওয়াকেই Happy Hours বলা হয়। তাই হাসপাতালের ক্ষেত্রে এই শব্দটি শুনলে অবাক হওয়াই স্বাভাবিক। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় একটি ভাইরাল ভিডিয়োয় এক ব্যক্তিকে দাবি করতে দেখা যায় একটি হাসপাতালে MRI করাতে গিয়ে তিনি নাকি ‘Happy Hours’-এর কথা শুনেছেন।

    সফল নিবেশ (Safal Niveshak, an investor education initiative,)নামক বিনিয়োগ শিক্ষা বিষয়ক সংস্থার প্রতিষ্ঠাতা বিশাল খান্ডেলওয়াল সোশ্যাল মিডিয়ায় নিজের অভিজ্ঞতার কথা শেয়ার করেন। তাঁর দাবি, তিনি MRI-এর খরচ জানতে এক বেসরকারি হাসপাতালে ফোন করেছিলেন। ফোনে হাসপাতালের তরফে তাঁকে জানানো হয়, MRI-এর খরচ ১৬ হাজার টাকা। এই দাম শুনেই তিনি অবাক হন।

    এরপরেই হাসপাতালের কর্মী নাকি তাঁকে জানান, নির্দিষ্ট সময়ে MRI করালে বিশেষ ছাড় পাওয়া যাবে। আর সেই অফারের নামই ‘Happy Hours’। বিশালের দাবি অনুযায়ী, রাত ২টো থেকে ভোর ৬টা পর্যন্ত MRI করালে ৪০ শতাংশ ছাড় দেওয়া হচ্ছিল। হাসপাতাল এবং ‘Happy Hours’— এই দুই শব্দ একসঙ্গে শুনেই তিনি আরও অবাক হয়ে যান।

    সোশ্যাল মিডিয়ায় নিজের অভিজ্ঞতা তুলে ধরে বিশাল লেখেন, হাসপাতাল থেকে প্রথমে তাঁকে ১৬ হাজার টাকা খরচের কথা জানানো হয়। পরে বলা হয়, রাত ২টো থেকে ৬টার মধ্যে MRI করালে ৪০ শতাংশ ছাড় পাওয়া যাবে। তাঁর পোস্টে হাসপাতালের MRI-র জন্য ‘Happy Hours’ শব্দবন্ধ ব্যবহারের বিষয়টিই মূলত নজর কাড়ে।

    পোস্টটি দ্রুত ভাইরাল হয় সোশ্যাল মিডিয়ায়, ইতিমধ্যেই সেটি ১২ লক্ষেরও বেশি বার দেখা হয়েছে বলে দাবি। নেটিজেনদের একাংশ হাসপাতালের এই উদ্যোগের প্রশংসা করেছেন। তাঁদের যুক্তি, MRI সবসময়ে জরুরি পরীক্ষা নয়। তাই রোগী যদি সুযোগ পান, তা হলে রাতের কম ব্যস্ত সময়ে পরীক্ষা করিয়ে খরচ কমানো যেতে পারে।

    নেটিজেনদের একাংশের মতে, স্ক্যান সেন্টারে ২৪ ঘণ্টা কর্মী ও যন্ত্রপাতি চালু থাকে। কিন্তু দিনের তুলনায় রাতে রোগীর সংখ্যা কম থাকে। তাই রাতে কম দামে পরীক্ষা করানো হলে হাসপাতাল ও রোগী— দুই পক্ষেরই সুবিধা হতে পারে।

    কেউ কেউ আবার বিষয়টিকে কর্পোরেট হাসপাতালের ব্যবসায়িক কৌশল বলেও মন্তব্য করেছেন। তাঁদের মতে, রাতে রোগী কম থাকায় সেটি হাসপাতালের ‘lean period’ (যখন রোগী কম থাকে), তাই ওই সময়ে কম দামে পরিষেবা দেওয়া হচ্ছে।

    এই আলোচনা কর্পোরেট হাসপাতালগুলিতে ডায়াগনস্টিক পরিষেবার খরচ নিয়েও প্রশ্ন তুলেছে। তাঁদের দাবি আসলে ৫০-৬০ শতাংশ কম খরচেই টেস্ট করা সম্ভব। 

    এক্স মাধ্যমেই আরেকজন নেটিজেন দাবি করেছেন, ওই বেসরকারি হাসপাতালের কয়েকটি শাখায় সত্যিই এমন ছাড় দেওয়া হয়। তিনি লেখেন, ‘আশ্চর্যজনক হলেও বিষয়টি সত্যি।’

    এটি একটি বেসরকারি হাসপাতালের বিশেষ অফার, যেখানে গভীর রাতে (যেমন রাত ২টো থেকে ভোর ৬টা) MRI-এর মতো ডায়াগনস্টিক পরীক্ষা করালে খরচের উপর ৪০ শতাংশ ছাড় দেওয়া হচ্ছে।

    'সফল নিবেশ' (Safal Niveshak)-নামক বিনিয়োগ শিক্ষা সংস্থার প্রতিষ্ঠাতা বিশাল খান্ডেলওয়াল তাঁর নিজের অভিজ্ঞতা সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে এই বিষয়টি প্রকাশ্যে আনেন।

    বিশাল খান্ডেলওয়ালের দাবি অনুযায়ী, সাধারণ সময়ে MRI-এর খরচ ১৬ হাজার টাকা হলেও, 'Happy Hours' অর্থাৎ রাত ২টো থেকে ভোর ৬টার মধ্যে এই পরীক্ষা করালে ৪০% ছাড় দেওয়া হচ্ছে।

    স্ক্যান সেন্টারে যন্ত্রপাতি ও কর্মী ২৪ ঘণ্টাই থাকে, কিন্তু রাতে রোগীর সংখ্যা তুলনামূলকভাবে অনেকটাই কম থাকে। এই 'lean period'-টিকে বাণিজ্যিকভাবে কাজে লাগাতেই হাসপাতালগুলি কম খরচে পরিষেবা দেওয়ার কৌশল নিয়েছে।

    নেটিজেনদের একাংশ একে রোগীদের জন্য সুবিধাজনক বলে প্রশংসা করেছেন। তবে অনেকেই আবার মন্তব্য করেছেন যে, কর্পোরেট হাসপাতালগুলি আসলে অনেকটাই কম খরচে টেস্ট করতে পারে, যা এই ঘটনার মাধ্যমে প্রমাণিত হলো।

  • Link to this news (এই সময়)