• Kolkata Fire: মৃতদের মধ্যে রয়েছেন শিলিগুড়িরও একজন, নাম-ঠিকানা প্রকাশ্যে ৭ জনের
    এই সময় | ২০ আগস্ট ২০২৬
  • কলকাতার মির্জ়া গালিব স্ট্রিটের হোটেলে অগ্নিকাণ্ডে ৯ জনের মৃত্যু হয়েছে। কলকাতা মেডিক্যাল কলেজ ও হাসপাতালে চিকিৎসাধীন আহতরা। ৮০ জনকে উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছেন রাজ্যের পুর ও নগরোন্নয়নমন্ত্রী অগ্নিমিত্রা পাল। এখনও অবধি ৭ জনের নাম-পরিচয় জানতে পেরেছে পুলিশ। দু’জন ভারতীয়, ছ’জন বাংলাদেশি। এই ঘটনায় বুধবার সুয়োমোটো কেস করেছে নিউ মার্কেট থানার পুলিশ। ৫ সদস্যের সিট গঠন করা হয়েছে। মাথায় রয়েছেন পৃথ্বীরাজ ভট্টাচার্য (ইন্সপেক্টর অফ পুলিশ, গোয়েন্দা বিভাগ, কলকাতা পুলিশ)। তিনিই এই মামলায় তদন্তকারী অফিসার। অন্যদিকে বরো লেভেল অডিট কমিটি গঠন করেছে কলকাতা পুরসভা।

    মঙ্গলবার গভীর রাতের এই অগ্নিকাণ্ডে মৃতদের নাম প্রকাশ করল কলকাতা পুলিশ।

    ২ ভারতীয়

    ১. সন্দীপ পাসোয়ান (১৯), বিহার

    ২. যোগনারায়ণ আগরওয়াল (৬৮), শিলিগুড়ি

    ৫ বাংলাদেশি

    ১. আক্রম আলি (৭৪)

    ২. দেবাশিস দত্ত (৩৯)

    ৩. আফসানা শিরমিন (২৭)

    ৪. স্বর্ণাশিস দত্ত (২ বছর ৮ মাস)

    ৫. বাবু আহমেদ (৩৭)

    বাকি দু’জনের দেহ এখনও শনাক্ত করা যায়নি।

    ১. পৃথ্বীরাজ ভট্টাচার্য (ইন্সপেক্টর অফ পুলিশ, গোয়েন্দা বিভাগ, কলকাতা পুলিশ)

    ২. সরফরাজ আহমেদ (ইন্সপেক্টর অফ পুলিশ, অ্যান্টি রাউডি স্কোয়াড, কলকাতা পুলিশ)

    ৩. শুভদীপ চক্রবর্তী (অফিসার-ইন-চার্জ, হোমিসাইড স্কোয়াড, ডিটেক্টিভ ডিপার্টমেন্ট, কলকাতা পুলিশ)

    ৪. উৎপল ঘোষ (সাব ইন্সপেক্টর অফ পুলিশ, অ্যান্টি চিটিং সেকশন, ডিটেক্টিভ ডিপার্টমেন্ট, কলকাতা পুলিশ)

    ৫. সোমনাথ কর, (সাব ইন্সপেক্টর অফ পুলিশ, নিউ মার্কেট পুলিশ স্টেশন, সেন্ট্রাল ডিভিশন, কলকাতা পুলিশ)

    কলকাতা পুরসভা বরো লেভেল অডিট কমিটি গঠন করেছে। ডিজি (বিল্ডিং)-এর নেতৃত্বে এই কমিটি। কমিটিতে থাকছে বিল্ডিং, লাইসেন্স বিভাগ, দমকল, পুলিশ ও CESC। আগামী ২৫ তারিখ তদন্ত কমিটি প্রাথমিক রিপোর্ট জমা দেবে। কলকাতা পুরসভার প্রশাস কে রিপোর্ট দেবে তদন্ত কমিটি। ১৬টি বরো ভিত্তিক তদন্ত কমিটি বাণিজ্যিক বিল্ডিং-সহ মার্কেট, মল, যেখানে মানুষের জমায়েত বেশি হয়, সেই সমস্ত জায়গা খুঁটিয়ে দেখবে।

  • Link to this news (এই সময়)