• বিঘা বিঘা জমি তলিয়ে হাহাকার, নৌকায় পরিদর্শনে জেলাশাসক, এসপি, বিধায়ক! ক্ষয়ক্ষতি কতটা?
    News18 বাংলা | ২০ আগস্ট ২০২৬
  • টানা কয়েক দিনের ভারী বৃষ্টি এবং বিভিন্ন জলাধার থেকে জল ছাড়ার জেরে জলমগ্ন পশ্চিম ও পূর্ব মেদিনীপুরের বিস্তীর্ণ এলাকা। পশ্চিম মেদিনীপুরের নারায়ণগড়, সবং, কেশিয়াড়ি, মোহনপুর ও দাঁতনের মত একাধিক ব্লকের বহু এলাকা এখন জলের তলায়। গ্রামের পর গ্রাম জলমগ্ন হয়ে পড়ায় বিঘার পর বিঘা চাষের জমি তলিয়ে গিয়েছে। দীর্ঘ সময় ধরে জল জমে থাকায় বিঘ্নিত হচ্ছে স্বাভাবিক জনজীবন, ফলে দুর্গত অঞ্চলের বাসিন্দাদের চরম দুর্ভোগের মুখে পড়তে হচ্ছে।
  • Link to this news (News18 বাংলা)