• তারাপীঠে অগ্নিকাণ্ডের পর নজরে বেহাল অ্যাম্বুলেন্স পরিষেবা! বিপদ ঘটলে উপায় কী?
    News18 বাংলা | ২০ আগস্ট ২০২৬
  • সোমবার সাধক বামদেবের অন্যতম তীর্থভূমি তারাপীঠ মন্দির থেকে মাত্র কয়েকশো মিটার দূরত্বে অবস্থিত একটি বেসরকারি হোটেলে শর্ট সার্কিট এর ফলে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। সেই ঘটনায় মোট ৯ জনের অগ্নিদগ্ধ হয়ে মৃত্যু হয় এবং আরও বেশ কয়েকজন আহত হন। আর এই ঘটনায় কার্যত তোলপাড় হয়ে ওঠে রাজ্য থেকে শুরু করে রাজনীতি। এই ঘটনার পরেই প্রশাসনের তরফ থেকে একাধিক গুরুত্বপূর্ণ পদক্ষেপ গ্রহণ করা হয়। তারাপীঠের বেশ কয়েকটি হোটেল সম্পূর্ণভাবে বন্ধের নির্দেশ দেওয়া হয়।
  • Link to this news (News18 বাংলা)