• আজ থেকে তারাপীঠে বন্ধ করে দেওয়া হল ১৫টি হোটেল! কী হল হঠাৎ?
    News18 বাংলা | ২০ আগস্ট ২০২৬
  • অবশেষে বন্ধ করে দেওয়া হল বীরভূম জেলার মধ্যে অন্যতম সতীপীঠ তারাপীঠ মা তারার মন্দির থেকে কিছু দূরে অবস্থিত ১৫টি হোটেল। প্রসঙ্গত সোমবার অর্থাৎ শ্রাবণ মাসের শেষ সোমবারের দিন ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় প্রাণ যায় দূর দূরান্ত থেকে আগত ন’জন পর্যটকের। আহত হয় বেশ কয়েকজন। আর এই ঘটনার পরেই কার্যত আতঙ্কের পরিবেশ সৃষ্টি হয় তারাপীঠ চত্বর জুড়ে। তারাপীঠ থানা সংলগ্ন বেসরকারি একটি হোটেল ‘বিদেশিনী ‘ সেখানেই হঠাৎ সোমবার ভোররাতে শর্ট সার্কিট এর ফলে নিচের তল থেকে একদম উপরতল পর্যন্ত ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
  • Link to this news (News18 বাংলা)