মির্জা গালিব স্ট্রিটের আগুনে প্রাণ গেল ব্যবসায়ীর, ন'জন মৃতের তালিকায় রাজ্যের একমাত্র বাসিন্দা
News18 বাংলা | ২০ আগস্ট ২০২৬
হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ডে প্রাণ হারালেন শিলিগুড়ির খালপাড়ার বাসিন্দা যোগ নারায়ণ আগরওয়াল (৬৮)। অগ্নিকাণ্ডের পর থেকেই তিনি নিখোঁজ ছিলেন। বুধবার পুলিশ তাঁর মৃত্যুর খবর নিশ্চিত করেছে। এই ঘটনায় রাজ্যের একমাত্র বাসিন্দা হিসেবে এখনও পর্যন্ত যোগ নারায়ণ আগরওয়ালের মৃত্যুর খবরই সামনে এসেছে। তাঁর মৃত্যু সংবাদ শিলিগুড়িতে পৌঁছতেই খালপাড়া এলাকায় নেমে এসেছে শোকের ছায়া।