প্লেয়ারদের মোটিভেট করতে এবার দারুণ পদক্ষেপ রাজ্য সরকারের, অটল খেল সম্মান চালুর প্রস্তাব, কী পাবেন খেলোয়াড়রা
News18 বাংলা | ১৯ আগস্ট ২০২৬
কলকাতা: পদকজয়ী বাংলার ক্রীড়াবিদদের জন্য বড় পুরস্কারের প্রস্তাব। রাজ্য মন্ত্রিসভার বৈঠকে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত। খেলাধুলায় উৎসাহ বাড়াতে রাজ্যের ক্রীড়াবিদদের জন্য ‘অটল খেল সম্মান পুরস্কার’ চালুর প্রস্তাব।
জাতীয় ও আন্তর্জাতিক স্তরে সিনিয়র, যুব/জুনিয়র, সাব-জুনিয়র এবং দিব্যাঙ্গ বিভাগে কৃতীদের এই পুরস্কার দেওয়ার প্রস্তাব।
অলিম্পিক্সে সোনা জিতলে ১ কোটি টাকা, রুপোয় ৭৫ লক্ষ এবং ব্রোঞ্জে ৫০ লক্ষ টাকা পুরস্কারের প্রস্তাব। বিশ্ব চ্যাম্পিয়নশিপে সোনা ৫০ লক্ষ, রুপো ৩৭.৫০ লক্ষ এবং ব্রোঞ্জে ২৫ লক্ষ টাকা।
কমনওয়েলথ ও এশিয়ান গেমসে সোনায় ৫০ লক্ষ, রুপোয় ৩০ লক্ষ এবং ব্রোঞ্জে ২০ লক্ষ টাকা। এশিয়ান চ্যাম্পিয়নশিপে সোনা জিতলে ২৫ লক্ষ, রুপোয় ১৫ লক্ষ এবং ব্রোঞ্জে ১০ লক্ষ টাকা। ন্যাশনাল গেমসে সোনায় ১০ লক্ষ, রুপোয় ৫ লক্ষ এবং ব্রোঞ্জে ৩ লক্ষ টাকা পুরস্কারের প্রস্তাব। ন্যাশনাল চ্যাম্পিয়নশিপেও সোনায় ১০ লক্ষ, রুপোয় ৫ লক্ষ এবং ব্রোঞ্জে ৩ লক্ষ টাকা দেওয়ার প্রস্তাব।
রাজ্যে খেলাধুলার প্রসার ও ক্রীড়া পরিকাঠামো শক্তিশালী করতে নতুন ‘শ্যামাপ্রসাদ মুখার্জী ক্রীড়া সহায়তা প্রকল্প’ চালুর প্রস্তাব। জাতীয় গেমস বা জাতীয় টুর্নামেন্টে অংশগ্রহণের জন্য দলগত খেলায় সর্বোচ্চ ১ কোটি টাকা আর্থিক সহায়তার প্রস্তাব।
জাতীয় চ্যাম্পিয়নশিপ আয়োজনের ক্ষেত্রে দলগত খেলায় সর্বোচ্চ ১ কোটি টাকা, ব্যক্তিগত খেলায় সর্বোচ্চ ৭৫ লক্ষ টাকা সহায়তা। রাজ্য গেমস আয়োজনের জন্য দলগত ক্ষেত্রে সর্বোচ্চ ৫০ লক্ষ টাকা আর্থিক সহায়তার প্রস্তাব। জাতীয় চ্যাম্পিয়নশিপে অংশগ্রহণে দলগত খেলায় সর্বোচ্চ ৪০ লক্ষ এবং ব্যক্তিগত খেলায় ২০ লক্ষ টাকা সহায়তা। এক্ষেত্রে অন্তত ১২টি রাজ্য/কেন্দ্রশাসিত অঞ্চলের অংশগ্রহণ থাকতে হবে। আঞ্চলিক বা জোনাল চ্যাম্পিয়নশিপে অংশগ্রহণের জন্য দলগত খেলায় সর্বোচ্চ ২০ লক্ষ এবং ব্যক্তিগত খেলায় ১০ লক্ষ টাকা সহায়তার প্রস্তাব। রাজ্য চ্যাম্পিয়নশিপ আয়োজনে দলগত খেলায় সর্বোচ্চ ২০ লক্ষ এবং ব্যক্তিগত খেলায় ১০ লক্ষ টাকা দেওয়ার প্রস্তাব; অন্তত ১৫টি জেলা অথবা ৫টি ডিভিশনের অংশগ্রহণ প্রয়োজন। জেলা চ্যাম্পিয়নশিপ আয়োজনেও আর্থিক সহায়তা।দলগত খেলায় সর্বোচ্চ ১০ লক্ষ, ব্যক্তিগত খেলায় ৫ লক্ষ টাকা। জেলা চ্যাম্পিয়নশিপে অন্তত ৬টি দলের অংশগ্রহণ থাকতে হবে।