কলকাতার আগুনে মৃত্যু শিশু-সহ 5 বাংলাদেশির, বাড়ি ফিরল না কুষ্টিয়ার দত্ত পরিবার
eTV Bharat | ১৯ আগস্ট ২০২৬
কলকাতা, 19 অগস্ট: হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত 9 জনের মৃত্যু হয়েছে ৷ তাঁদের মধ্যে পাঁচ জন বাংলাদেশের নাগরিক ৷ এই পাঁচজনের মধ্যে চারজন একই পরিবারের সদস্য- মো. আকরাম আলী (74), দেবাশিস দত্ত (39), আফসানা শিম্মিন (27), স্বর্ণশিষ দত্ত (2 বছর 8 মাস) ৷ প্রাণ হারিয়েছে আরেকজন আহমেদ বাবু (37), বাংলাদেশের সাভারের বাসিন্দা, পেশায় ব্যবসায়ী ৷
মঙ্গলবার গভীর রাতে কলকাতার মির্জা গালিব স্ট্রিটের হোটেলে বিধ্বংসী অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে ৷ এই ঘটনায় গভীর শোকপ্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ অন্যদিকে দুর্ঘটনায় নিহত ও আহত বাংলাদেশি নাগরিকদের পরিবারের সঙ্গে যোগাযোগ করতে এবং জরুরি পরিষেবার জন্য সর্বক্ষণের হেল্পলাইন চালু করেছে কলকাতায় অবস্থিত বাংলাদেশ হাইকমিশন ৷
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সোশাল মিডিয়ায় লেখেন, "কলকাতায় অগ্নিকাণ্ডে প্রাণহানির খবর শুনে অত্যন্ত মর্মাহত ৷ এই দুর্ঘটনায় যাঁরা তাঁদের প্রিয়জনকে হারিয়েছেন, তাঁদের প্রতি আমার সমবেদনা রইল ৷ আহতরা দ্রুত আরোগ্য লাভ করুন, এই প্রার্থনা করি ৷ স্থানীয় প্রশাসন দুর্গতদের সাহায্য করছে ৷"
বাংলাদেশ হাইকমিশন বিজ্ঞপ্তিতে জানিয়েছে, কলকাতার নিউ মার্কেট এলাকায় সংঘটিত অগ্নিকাণ্ডে বাংলাদেশি নাগরিকদের জরুরি পরিষেবা এবং দুর্ঘটনায় আহত বা নিহতদের বাংলাদেশে থাকা পরিবার-পরিজনের যোগাযোগের সুবিধার্থে একটি সার্বক্ষণিক হেল্পলাইন চালু করা হয়েছে ৷
যোগাযোগের নম্বর: মোঃ ওমর ফারুক আকন্দ, দ্বিতীয় সচিব (রাজনৈতিক) ৷ মোবাইল নম্বর: +91 8274821352 ৷ হোয়াটসঅ্যাপ: +880171 7291266 ৷ অতিরিক্ত যোগাযোগের নম্বর: +919903426119 ৷
অগ্নিকাণ্ডের খবর পাওয়ার পর বুধবার সকালে কলকাতা মেডিকেল কলেজ হাসপাতালে যান বাংলাদেশ ডেপুটি হাইকমিশনের প্রতিনিধিরা। সেখানে আহত ও মৃতদের বিষয়ে তথ্য সংগ্রহের চেষ্টা করা হয়। তবে প্রতিনিধিদের অভিযোগ, হাসপাতাল কর্তৃপক্ষের তরফে পর্যাপ্ত প্রশাসনিক সহযোগিতা পাওয়া যায়নি এবং তাঁদের নির্দিষ্ট জায়গা পর্যন্ত যেতে দেওয়া হয়নি।
বাংলাদেশি প্রতিনিধিদের বক্তব্য অনুযায়ী, অগ্নিকাণ্ডের ঘটনায় মোট 9 জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে । তাঁদের মধ্যে পাঁচ জনের পরিচয় নিশ্চিত করা সম্ভব হয়েছে ৷ বাকি মৃতদের মধ্যে কয়েকজন বাংলাদেশি নাগরিক হতে পারেন, বলে প্রাথমিকভাবে সন্দেহ করছে পুলিশ ৷ মৃতদের মধ্যে নারী ও শিশুরও থাকার আশঙ্কা রয়েছে ৷
তবে পুলিশ এখনও প্রত্যেকের পরিচয় নিশ্চিত করতে পারেনি ৷ তাঁদের পরিচয় নিশ্চিত করতে বিভিন্ন নথি ও তথ্য খতিয়ে দেখা হচ্ছে ৷ হোটেলের লগবুক-সহ অন্যান্য নথি থেকেও তথ্য সংগ্রহের চেষ্টা চলছে ৷ পাশাপাশি হাসপাতালে চিকিৎসাধীন আহতদের মধ্যেও কয়েকজন বাংলাদেশি নাগরিক থাকতে পারেন বলে আশঙ্কা ৷ বাংলাদেশি প্রতিনিধিদের পক্ষ থেকে আরও জানানো হয়েছে, ঘটনার গুরুত্ব বিবেচনায় পশ্চিমবঙ্গ সরকারের উচ্চপদস্থ কর্তাদের সঙ্গেও যোগাযোগের চেষ্টা চলছে ৷
বাংলাদেশ হাই কমিশন সূত্রে পাওয়া মৃত বাংলাদেশিদের পরিচয়—