ফিরতি পথে ব্যস্ত সময়ে থমকালো শিয়ালদহ বনগাঁ শাখা ট্রেন, হয়রানির শিকার যাত্রীরা
News18 বাংলা | ২০ আগস্ট ২০২৬
সিগন্যালের পয়েন্টে গণ্ডগোল, দত্তপুকুর-বিড়ার মাঝে থমকে ট্রেন, ভোগান্তিতে নিত্যযাত্রীরা। ফিরতি পথে ব্যস্ত সময়ে শিয়ালদহ-বনগাঁ শাখায় সিগন্যালিং ব্যবস্থায় গন্ডগোলের জেরে ব্যাহত হল ট্রেন চলাচল। দত্তপুকুর ও বিড়া স্টেশনের মাঝামাঝি এলাকায় সিগন্যালের পয়েন্টে সমস্যা দেখা দেওয়ায় লোকাল ট্রেন থমকে যায় বলে যাত্রীদের তরফে জানা গিয়েছে। এর জেরে প্রায় আধঘণ্টা দেরিতে ট্রেন চলাচল করছে বলে অভিযোগ যাত্রীদের।