• Breaking News Live: বাঁকুড়ার বড়জোড়া শিল্প তালুকে বেসরকারি কারখানায় চুল্লি ফেটে আহত ৩ জন শ্রমিক
    এই সময় | ২০ আগস্ট ২০২৬
  • বেসরকারি কারখানায় চুল্লি ফেটে গুরুতর জখম হলেন ৩ জন শ্রমিক। আজ ভোরে ঘটনাটি ঘটেছে বাঁকুড়ার বড়জোড়া ব্লকের ঘুটগড়িয়া এলাকায় থাকা একটি কারখানায়। আহত ৩ শ্রমিককে প্রথমে বড়জোড়া সুপার স্পেশ্যালিটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে আহতদের দুর্গাপুরের একটি বেসরকারি নার্সিংহোমে নিয়ে যাওয়া হয়েছে।

    বুধবার রাতে যাদবপুর বিশ্ববিদ্যালয়ে অশান্তি। ABVP-SFI-এর সংঘর্ষ। দুই পক্ষের সংঘর্ষে আহত বেশ কয়েকজন। সেই ঘটনার প্রতিবাদে মিছিলের ডাক ABVP-র।

    দিল্লির বীর ভূমি-তে রাজীব গান্ধীর স্মৃতি সৌধে শ্রদ্ধার্ঘ অর্পণ করলেন তাঁর পুত্র কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী। তাঁর সঙ্গে ছিলেন মা সনিয়া গান্ধী, বোন প্রিয়াঙ্কা গান্ধী এবং কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গেও।

    নিম্নচাপ সরতেই দক্ষিণবঙ্গ থেকে সরল বৃষ্টি। চড়া রোদে কলকাতা-সহ দক্ষিণবঙ্গে বাড়ছে গরম। জলীয় বাষ্প থাকায় গুমোট পরিস্থিতি।

    উধমপুর-কাঠুয়া সীমান্তের কাছে সন্দেহজনক গতিবিধির খবর পেয়ে তল্লাশি অভিযান শুরু করল নিরাপত্তা বাহিনী। কাঠুয়ার এসপি অপারেশনস প্রীতপাল সিং বলেন, ‘সতর্কতা বজায় রাখার জন্য এই নিয়মিত অভিযানগুলো চালানো হয়। সন্দেহজনক কার্যকলাপের যে খবর পাওয়া গিয়েছে, তা একটি সীমান্তবর্তী এলাকা, তাই সেই কথা মাথায় রেখেই এই অভিযান।’

  • Link to this news (এই সময়)