• টানা বৃষ্টিতে জলের তলায় পাটক্ষেত! পচনের ভয়ে তড়িঘড়ি জাঁক দেওয়ার ব্যস্ততা চাষিদের
    News18 বাংলা | ২০ আগস্ট ২০২৬
  • : দক্ষিণবঙ্গে লাগাতার বর্ষণে বৃষ্টিতে বিপর্যস্ত মুর্শিদাবাদ জেলা-সহ বিভিন্ন এলাকা। এবার নবগ্রাম ব্লকে বিভিন্ন জায়গায় পাটের জমিতে ব্যাপক জল জমে গিয়েছে। আর সেই কারণেই আগাম তড়িঘড়ি পাট কেটে নিচ্ছেন চাষিরা। চাষিদের দাবি, বিঘের পর বিঘা জমি এখন জলের তলায়। ফলে পাট গাছে পচন ধরছে। আর সেই কারণেই তড়িঘড়ি পাট গাছ কেটে নেওয়া হচ্ছে। পাটের জাঁক দিয়ে পাট কেটে নিয়ে শুকাতে দেওয়া হবে। তারপরেই বাজারে বিক্রি করা হবে।
  • Link to this news (News18 বাংলা)