• হাসপাতালের আউটডোরে দাঁড়িয়ে শতাধিক রোগী, ডাক্তারের অভাবে হল না চিকিৎসা!
    বর্তমান | ২০ আগস্ট ২০২৬
  • সংবাদদাতা, ময়নাগুড়ি: আউটডোরে চিকিৎসকের অভাব। টিকিট কেটেও চিকিৎসক না দেখায় বাড়ি ফিরতে হলো অসংখ্য রোগীদের। আজ, বুধবার ঘটনাটি ঘটেছে ময়নাগুড়ি গ্রামীণ হাসপাতালের আউটডোর পরিষেবায়। রোগীদের আত্মীয়-পরিজনদের অভিযোগ, প্রায় এক ঘন্টার উপরে লাইনে দাঁড়িয়ে ছিলেন তাঁরা। ওই লাইনে শতাধিক রোগী ছিলেন। অথচ চিকিৎসক রয়েছেন মাত্র একজন।

    অভিযোগ, গর্ভবতী মা থেকে শুরু করে দুর্ঘটনাগ্রস্থ রোগীকে পর্যন্ত বাড়ি ফিরতে হয়েছে চিকিৎসক না থাকার জন্য। এদিকে খাগড়াবাড়ি-২ গ্রাম পঞ্চায়েতের বিজেপি নেতা সুধীর দাসকে এই বিষয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন, মানুষজনদের ধৈর্য ধরতে হবে। বিজেপি নেতাও এদিন এসেছিলেন হাসপাতালে চিকিৎসার জন্য। ওই বিজেপি নেতার এমন অদ্ভূত কথা শুনে অবাক হয়ে যান রোগীরা। অনেকেই বিষয়টি নিয়ে অসন্তোষ প্রকাশ করেন। অন্যদিকে, এই বিষয়ে ব্লক স্বাস্থ্য আধিকারিককে ফোন করা হলেও তিনি ফোন তোলেননি।
  • Link to this news (বর্তমান)