• তারকেশ্বর পুরসভার প্রাক্তন চেয়ারম্যান গ্রেপ্তার
    বর্তমান | ২০ আগস্ট ২০২৬
  • সংবাদদাতা, তারকেশ্বর: তারকেশ্বর পুরসভার প্রাক্তন চেয়ারম্যান উত্তম কুন্ডু গ্রেপ্তার। বর্তমানে ঋতব্রত তৃণমূলের আরামবাগ সাংগঠনিক জেলার সভাপতি তিনি। আর্থিক প্রতারণা এবং প্রোমোটারকে ভয় দেখিয়ে জমি হাতানোর মামলায় আজ, বুধবার কলকাতা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়েছে বলে সূত্রের খবর। আগামীকাল তাঁকে চন্দননগর আদালতে পেশ করা হবে।

    জানা গিয়েছে, কলকাতার এক ব্যবসায়ীর থেকে জমি লুট, ৪০ লক্ষ টাকা হাতিয়ে নেওয়া এবং নির্মীয়মাণ ফ্ল্যাট দখল সহ একাধিক অভিযোগ রয়েছে উত্তম কুন্ডুর বিরুদ্ধে। রাজ্যে পালাবদলের পর ২৫ জুন তাঁর বিরুদ্ধে তারকেশ্বর থানায় অভিযোগ দায়ের হয়। এর পর থেকে পলাতক ছিলেন তিনি। যদিও শেষরক্ষা হল না। বিশেষ সূত্রে পাওয়া খবরের ভিত্তিতে হুগলি গ্রামীণ পুলিশের একটি দল এই তৃণমূল নেতাকে গ্রেপ্তার করেছে।
  • Link to this news (বর্তমান)