• যাদবপুর ইস্যুতে আজও হাওয়া গরম, মিছিল-জমায়েত শুরু, ও দিকে কোর্টের দৃষ্টি আকর্ষণ
    এই সময় | ২০ আগস্ট ২০২৬
  • যাদবপুর বিশ্ববিদ্যালয়ে দুই ছাত্র সংগঠনের মধ্যে ধুন্ধুমার। দ্রুত শুনানি চেয়ে হাইকোর্টে আর্জি। কলকাতা হাইকোর্টের দৃষ্টি আকর্ষণ করে দ্রুত শুনানির আবেদন জানানো হয় বৃহস্পতিবার। ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি তপোব্রত চক্রবর্তীর ডিভিশন বেঞ্চের দৃষ্টি আকর্ষণ করেন মামলাকারীর আইনজীবী। যাদবপুর 8B বাসস্ট্যান্ডের সামনে জমায়েতের ডাক দিয়েছে SFI-সহ বাম ছাত্র সংগঠনগুলি। গোলপার্কে জমায়েত অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ (ABVP)-এর।

    আবেদনকারীর দাবি, ইতিমধ্যে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের একটি মামলা বিচারাধীন রয়েছে। ওই মামলার সঙ্গে বুধবার রাতের ঘটনাকে যুক্ত করে দ্রুত শুনানি করা হোক। যদিও দ্রুত শুনানির আবেদন গ্রহণ করেননি ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি। মামলা দায়ের করে আসার পরামর্শ আদালতের।

    বুধবার রাতে SFI-সহ বামপন্থী ছাত্র সংগঠন ও ABVP-র মধ্যে সংঘর্ষের অভিযোগ ওঠে যাদবপুর বিশ্ববিদ্যালয়ে। তুলকালাম চলে রাতভর। বন্ধ গেট ধরে ধাক্কাধাক্কি, লাথি, ভাঙচুর, অগ্নিসংযোগের মতো ঘটনাও ঘটে শিক্ষা প্রতিষ্ঠানে। ক্যাম্পাসে পড়ুয়াদের আটকে রেখে তাণ্ডব চালানোর অভিযোগ ওঠে ABVP-র বিরুদ্ধে। যদিও সে অভিযোগ উড়িয়ে বামপন্থী ছাত্র সংগঠনগুলির দিকেই আঙুল তোলে অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের সদস্যরা।

    তাদের দাবি, যাদবপুর বিশ্ববিদ্যালয়ে অনুমোদনহীন জিবি মিটিংয়ে DSF ও SFI-এর লোকজন ABVP-র সদস্যদের উপরে হামলা চালায়। যা পূর্ব পরিকল্পিত। প্রতিবাদে এ দিন গোলপার্কে জমায়েতের ডাক দিয়েছে এবিভিপি। যাদবপুর এইটবি বাস স্ট্যান্ডের সামনে জমায়েতের ডাক দিয়েছে বাম সমর্থিত ছাত্র সংগঠনগুলি।

  • Link to this news (এই সময়)