ধারদেনা করে করা চাষ 'শেষ', কয়েক হাজার একর জমি জলের তলায়! কীভাবে মিলবে বিমার টাকা?
News18 বাংলা | ২০ আগস্ট ২০২৬
টানা কয়েক দিনের প্রবল বর্ষণ এবং বিভিন্ন জলাধার থেকে জল ছাড়ার জেরে পশ্চিম মেদিনীপুরের নদীগুলিতে দেখা দিয়েছে তীব্র জলস্ফীতি। সুবর্ণরেখা, কেলেঘাই ও কপালেশ্বরী নদীর দুকূল ছাপিয়ে জল ঢুকতে শুরু করেছে বিস্তীর্ণ গ্রামীণ জনপদে। এর ফলে কেশিয়াড়ী, মোহনপুর, দাঁতন এবং নারায়ণগড়ের একাধিক গ্রাম সম্পূর্ণ জলমগ্ন হয়ে পড়েছে। একইভাবে কেলেঘাই ও কপালেশ্বরীর জলে প্লাবিত হয়েছে সবংয়ের বহু এলাকা। স্বাভাবিক জনজীবনের পাশাপাশি এই আকস্মিক বন্যায় জেলার কৃষি ক্ষেত্রে নেমে এসেছে চরম বিপর্যয়।