• ভেন্ডার কামরায় উঠতেই দুই 'তরুণী নৃত্যশিল্পী'কে চরম হেনস্তার অভিযোগ! গ্রেফতার টিকিট পরীক্ষক
    News18 বাংলা | ২০ আগস্ট ২০২৬
  • ভেন্ডার কামরায় ওঠাকে কেন্দ্র করে দুই তরুণী নৃত্যশিল্পীকে অশ্লীল ভাষায় হেনস্তার অভিযোগে অবশেষে গ্রেফতার করা হল অভিযুক্ত টিকিট পরীক্ষককে। ধৃতের নাম প্রশান্ত নাথ। তাঁর বাড়ি বিড়া এলাকায়। বনগাঁ জিআরপি থানার পুলিশ সূত্রে জানা গিয়েছে, বুধবার রাতে সোনারপুর জিআরপি এলাকা থেকে তাঁকে আটক করে বনগাঁয় নিয়ে আসা হয়। দীর্ঘ জিজ্ঞাসাবাদের পর রাতে তাঁকে গ্রেফতার করা হয়। বৃহস্পতিবার সকালে তাঁকে বনগাঁ মহকুমা আদালতে পেশ করার কথা।
  • Link to this news (News18 বাংলা)