মোটা টাকা ভাড়া দেওয়ার নামে ফোন আসছে? ভুল করে এই ফাঁদে পা দিলে ফাঁকা হয়ে যাবে অ্যাকাউন্ট
News18 বাংলা | ২০ আগস্ট ২০২৬
মোবাইল টাওয়ার বসানোর নামে ৩০ লক্ষাধিক টাকার প্রতারণা, বসিরহাট সাইবার ক্রাইম থানার তৎপরতায় গ্রেফতার ৪। মোবাইল টাওয়ার বসিয়ে মোটা অঙ্কের ভাড়া পাওয়ার লোভ দেখিয়ে এক প্রবীণ নাগরিকের কাছ থেকে ৩০ লক্ষাধিক টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ। ঘটনায় বড়সড় সাফল্য পেল বসিরহাট সাইবার ক্রাইম থানা। প্রতারণার শিকার হয়েছেন বসিরহাটের ৭১ বছর বয়সি এক প্রবীণ নাগরিক। তাঁর কাছ থেকে মোট ৩০ লক্ষ ৭২ হাজার টাকা হাতিয়ে নেওয়া হয়েছে বলে অভিযোগ।