অন্নপূর্ণার টাকা: আবেদন থেকে স্টেটাস চেক, সব জানা যাবে নয়া পোর্টালে, রইল Link
আজ তক | ২০ আগস্ট ২০২৬
২০ অগাস্ট অর্থাৎ আজকের মধ্যে ১ কোটি ৪৫ লক্ষ আবেদনকারীর ব্যাঙ্ক অ্যাকাউন্টে অন্নপূর্ণা প্রকল্পের টাকা পৌঁছে যাবে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আগেই সেই আশ্বাস দিয়েছিলেন। গত ১৭ অগাস্ট থেকে টাকা দেওয়া শুরু করেছে প্রশাসন। যোগ্য উপভোক্তাদের প্রত্যেকের অ্যাকাউন্টে টাকা পৌঁছে দেওয়ার আশ্বাস দেওয়া হয়েছে। কিন্তু আপনি যদি যোগ্য হন এবং এখনও টাকা না পেয়ে থাকেন তাহলে কী করবেন? তার সমাধানও বলে দিয়েছে নবান্ন। প্রশাসন জানিয়ে দিয়েছে, আজ, অর্থাৎ ২০ অগাস্টের মধ্যেও যদি কোনও যোগ্য উপভোক্তার অ্যাকাউন্টে টাকা না পৌঁছয়, তাহলে প্রথমে নিজের আবেদন ও ব্যাঙ্ক অ্যাকাউন্টের তথ্য যাচাই করতে হবে। আবেদনটি বাতিল হয়েছে কি না, সেটিও পরে নির্দিষ্ট পোর্টালে দেখা যাবে। যাঁদের আবেদন বাতিল হয়েছে, তাঁদের জন্য ফের আবেদন করার সুযোগ থাকবে। সরকারের তরফে জানানো হয়েছে, নির্দিষ্ট পোর্টালের ‘Social Register’ অপশনের মাধ্যমে পুনরায় আবেদন করা যাবে। সেই আবেদন ফের জেলাশাসক স্তরে ফের যাচাই করা হবে। যোগ্যতার ক্ষেত্রে কোনও সমস্যা না থাকলে আবেদনকারী প্রকল্পের সুবিধা পেতে পারেন নতুন করে আবেদন করলে। সরকারের তরফে জানানো হয়েছে, ২০ অগাস্টের মধ্যে টাকা না-পেলে, ফের আবেদন করার সুযোগ পাবেন।
'অন্নপূর্ণা যোজনা'র পুরনো পোর্টাল খুলে গেল
প্রসঙ্গত আজ থেকেই খুলে গেল 'অন্নপূর্ণা যোজনা'র পুরনো পোর্টাল। আগস্টেই টাকা পাবেন কিনা, কেন আবেদন বাতিল হল, আদৌ আপনার ফর্ম ভেরিফিকেশন হল কিনা, আপনি যোগ্য কিনা, তা এবার জানা যাবে খুব সহজেই। রাজ্য সরকারের তরফে ঘোষণা করা হয়েছিল, আজ থেকে 'অন্নপূর্ণা যোজনা'র পোর্টাল খুলে যাবে। কিন্তু তার আগেই গতকাল, বুধবার রাত থেকেই 'অন্নপূর্ণা যোজনা'র পুরনো পোর্টাল খুলে গিয়েছে। সোশ্যাল রেজিস্ট্রি পোর্টালে ঢুকে এবার বাড়িতে বসেই দেখে নিতে পারবেন 'অন্নপূর্ণা যোজনা'র আবেদনের স্ট্যাটাস। পাশাপাশি যদি এখনও পর্যন্ত টাকা না পান, সেই সংক্রান্ত অভিযোগ জানাতেও পারবেন। ফর্ম ভেরিফিকেশনের পর আপনাকে যোগ্য হিসেবে বিবেচিত করা হয়েছে। তা সত্ত্বেও কেন ঢুকল না টাকা? সেই সংক্রান্ত অভিযোগ জানাতে পারবেন এই পোর্টালে গিয়ে। শুধু তাই নয়, আবেদন যদি বাতিল হয়ে যায়, তারপরেও নতুন করে আবেদনের সুযোগ রয়েছে। আপনি আবারও ক্লেম করতে পারবেন এই পোর্টালে গিয়ে।
নতুন করে আবেদন কী করে?
যদি আপনার ফর্ম বাতিল হয়ে যায়, তাহলে নতুন করে আবেদনের সুযোগ পাবেন সোশ্যাল রেজিস্ট্রি পোর্টালে গিয়ে। তবে নতুন আবেদনকারীদের ফর্ম জমা নেওয়ার প্রক্রিয়া এখন বন্ধ রয়েছে। স্টেটাস দেখার ক্ষেত্রে প্রথমেই সোশ্যাল রেজিস্ট্রি পোর্টালে যান। এরপর সিটিজেন অথবা ফ্যামিলি লগ ইন অপশনে গিয়ে অ্যাকসেস সিটিজেন পোর্টালে যান। সেখানে নিজের জেলা বেছে নিন। এরপর মোবাইল নম্বর দিয়ে ওটিপির জন্য রিকোয়েস্ট পাঠান। সেই ওটিপি দিয়ে লগ ইন করলেই পোর্টালে খুলে যাবে। যেখানে আবেদনের স্ট্যাটাস দেখতে পারবেন।
মুখ্যমন্ত্রী কী জানিয়েছিলেন?
মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেছিলেন, '২০ তারিখ থেকে একটি পোর্টাল চালু করছে পশ্চিমবঙ্গ সরকার। সেই পোর্টালে... যদি মনে করেন যে, অনুপযুক্ত কেউ এই অর্থ পেয়েছেন, আপত্তি দিতে পারেন। আর আবেদন করেছেন...আপনি উপযুক্ত, কিন্তু আপনার অ্যাকাউন্টে ২০ তারিখের মধ্যে অর্থ ঢোকেনি, তাহলে আপনি সেখানে আপনার আপত্তিও দিতে পারেন। আমরা সেটার নিষ্পত্তি করতে থাকব। আমাদের দফতর করতে থাকবে।'
শুধু তা-ই নয়, যোগ্য হওয়া স্বত্ত্বেও অন্নপূর্ণা যোজনার টাকা অ্যাকাউন্টে না ঢুকলে, সমস্যার সমাধানের জন্য সংশ্লিষ্ট মহিলার কাছে পৌঁছে যাবেন বিজেপি মহিলা মোর্চার কর্মীরা। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এই প্রসঙ্গে বলেছেন, 'মহিলা মোর্চার দায়িত্ব, উপযুক্ত মহিলা যদি বাদ চলে যায়... আমাদের মহিলা মোর্চার কর্মীরা প্রত্যেক মা-বোন-দিদির কাছে গিয়ে...আপনারা ১০ জুলাই, ২০২৬ পর্যন্ত আবেদনকারীদের মধ্যে যদি উপযুক্ত কেউ বঞ্চিত হন, নতুন ফর্ম ফিলআপ করতে হবে না, শুধু ফর্মের নম্বর-অ্যাকাউন্ট নম্বর দিয়ে অভিযোগটা নথিভুক্ত করবেন।'
এখনও টাকা না ঢুকলে কী করবেন?
আজ, অর্থাৎ ২০ অগাস্টের মধ্যেও যদি কোনও যোগ্য উপভোক্তার অ্যাকাউন্টে টাকা না পৌঁছয়, তাহলে প্রথমে নিজের আবেদন ও ব্যাঙ্ক অ্যাকাউন্টের তথ্য যাচাই করতে হবে। আবেদনটি বাতিল হয়েছে কি না, সেটিও পরে নির্দিষ্ট পোর্টালে দেখা যাবে। যাঁদের আবেদন বাতিল হয়েছে, তাঁদের জন্য ফের আবেদন করার সুযোগ থাকবে। সরকারের তরফে জানানো হয়েছে, নির্দিষ্ট পোর্টালের ‘Social Register’ অপশনের মাধ্যমে পুনরায় আবেদন করা যাবে। সেই আবেদন ফের জেলাশাসক স্তরে ফের যাচাই করা হবে। যোগ্যতার ক্ষেত্রে কোনও সমস্যা না থাকলে আবেদনকারী প্রকল্পের সুবিধা পেতে পারেন নতুন করে আবেদন করলে। সরকারের তরফে জানানো হয়েছে, ২০ অগাস্টের মধ্যে টাকা না-পেলে, ফের আবেদন করার সুযোগ পাবেন। সরকারের নিয়ম অনুযায়ী, পরিবারের আয় ও আবেদনকারীর আর্থিক অবস্থার পাশাপাশি জমির মালিকানার মতো বিষয়ও যোগ্যতা নির্ধারণে বিবেচনা করা হচ্ছে। যাঁদের নির্ধারিত সীমার বেশি মাসিক বা পারিবারিক আয় রয়েছে, তাঁরা প্রকল্পের সুবিধা থেকে বাদ পড়তে পারেন। একইভাবে নির্দিষ্ট পুরনিগম এলাকায় জমির মালিকানার ক্ষেত্রেও শর্ত রয়েছে। বাড়িতে ঘরের সংখ্যাও টাকা পাওয়ার ক্ষেত্রে একটি নির্ণায়ক হতে পারে। তবে গ্রামীণ এলাকার মহিলাদের ক্ষেত্রে এই মানদণ্ডটি রাখা হচ্ছে না। তবে কারও আবেদন বাতিল হলেও সেটিই চূড়ান্ত সিদ্ধান্ত নয়। নির্দিষ্ট পোর্টালে পুনরায় আবেদন বা অভিযোগ জানানোর সুযোগ থাকবে। পরবর্তী যাচাইয়ে যোগ্য প্রমাণিত হলে প্রকল্পের সুবিধা পাওয়ার রাস্তা খোলা থাকবে। তাই আজ ২০ অগস্টের মধ্যে টাকা না ঢুকলে প্রথমেই আতঙ্কিত না হয়ে নিজের আবেদনটির স্ট্যাটাস ও যোগ্যতার বিষয়টি যাচাই করুন। যোগ্য হয়েও টাকা না পেলে পোর্টালের মাধ্যমে অভিযোগ বা পুনরায় আবেদনের সুযোগ নেওয়া যাবে।
কোন পোর্টালে যেতে হবে?
বুধবার থেকে অনলাইনেই দেখা যাচ্ছে আবেদন ঠিক কোন অবস্থায় রয়েছে। সরকারি ওয়েবসাইট https://socialregistry.wb.gov.in/ গেলেই দেখা যাচ্ছে আপনার আবেদন কোন পর্যায়ে রয়েছে। আবেদন বাতিল হলে জানাতে ফের আবেদনের সুযোগ থাকছে। অথবা অযোগ্য কেউ অনুদান পেলে সেই অভিযোগও জানানো যাবে। তবে সুনির্দিষ্ট তথ্য দিতে হবে। স্ট্যাটাস দেখার ক্ষেত্রে https://socialregistry.wb.gov.in/ যাওয়ার পর সিটিজেন/ ফ্যামিলি লগইন অপশনে ক্লিক করার পর আপনার জেলা নিবার্চন করতে হবে। তারপর যে মোবাইল নম্বর দিয়ে আপনি আবেদন করেছেন সেটি দিন। এরপর সংশ্লিষ্ট সেই নম্বরে ৬ সংখ্যার ওটিপি যাবে। সেটি দিতে হবে। তারপরই নতুন পেজ ওপেন হবে। সেখানে বেনিফিসারি স্ট্যাটাস ডিস্টেলস ক্যাটাগরির নিচে অন্নপূর্ণা যোজনায় আবেদনকারীর নামের পাশে লেখা থাকবে অ্যাপ্রুফড, আন্ডার প্রসেস ও রিজেক্টেড। অ্যাপ্রুফড হয়ে থাকলে আপনি ইতিমধ্যেই টাকা পেয়েছেন অথবা খুব দ্রুতই তা পেয়ে যাবেন। আবেদনপত্র বাতিল হলে এই পোর্টালেই তথ্য দিয়ে ফের আবেদন করতে পারবেন। আন্ডার প্রসেস দেখানো মানে আপনার আবেদন সফলভাবে জমা হয়েছে। এক্ষেত্রে কোনও আধিকারিক বাড়িতে গিয়ে নথিগুলি যাচাই করতে পারেন। এমনকী আসতে পারে ফোনও। সবকিছু ঠিক থাকলে অনুদানের টাকা আপনার অ্যাকাউন্ট পৌঁছে যাবে।
কীভাবে করবেন আবেদন?
পোর্টাল খোলার পর উপরের দিকে অবজেকশন ও ক্লেমের অপশন পাবেন। সেখানে ক্লিক করলে দু'টি অপশন আসবে। আবেদনপত্র বাতিল হলে একটিতে আবেদনকারী নিজের ফর্মের ভিত্তিতে আরও কিছু তথ্য দিয়ে ফের নিজের নামে আবেদন করতে পারবেন। এ ছাড়াও অন্য কেউ যদি অযোগ্য হয়েও অনুদান পেয়েছেন সেই তথ্যও সরকারের কাছে তুলে ধরা যাবে। তবে দু'টি ক্ষেত্রেই দিতে হবে নির্দিষ্ট তথ্য। সবটা খতিয়ে দেখে ব্যবস্থা নেবে প্রশাসন।