অন্নপূর্ণার টাকা হাতে তুলে দিয়েছেন মা, নিজেদের সামান্য সঞ্চয় নিয়েই জলবন্দিদের পাশে ৩ MBA পড়ুয়া
News18 বাংলা | ২০ আগস্ট ২০২৬
টানা বেশ কয়েকদিনের বৃষ্টি এবং বিভিন্ন জলাধার থেকে জল ছাড়ার কারণে ডুবে গিয়েছে পশ্চিম মেদিনীপুরের নারায়ণগড়, সবং এমনকি পূর্ব মেদিনীপুরের পটাশপুরের বিস্তীর্ণ এলাকা। টানা বেশ কয়েকদিন ধরে জলবন্দি অবস্থা বিভিন্ন জায়গায়। স্বাভাবিক জনজীবন ব্যাহত হওয়ার পাশাপাশি বাড়িতে জল ঢুকে যাওয়ায় খাবার ও জলের বেশ সমস্যা সৃষ্টি হয়েছে। প্রশাসন বা অন্যান্য স্বেচ্ছাসেবী সংগঠনের পাশাপাশি এবার দুর্গত মানুষদের সাহায্যে এগিয়ে এল তিনজন কলেজ পড়ুয়া।