জমানো টাকা থেকেই সংসার টানত মা! তাতেও নজর ছিল গুণধর ছেলের..ঘটিয়ে ফেলল ভয়ঙ্কর ঘটনা
News18 বাংলা | ২১ আগস্ট ২০২৬
নেশা করার জন্য মায়ের কাছ থেকে টাকা না পেয়ে মাকে খুন করে বসল ছেলে। এমনই চাঞ্চল্যকর অভিযোগ উঠল মুর্শিদাবাদের বহরমপুর থানার গান্ধি কলোনি এলাকায়। খুনের ঘটনার পর থেকেই অভিযুক্ত ছেলে পলাতক রয়েছে বলে জানা গিয়েছে। তার সন্ধানে বিভিন্ন এলাকায় তল্লাশি শুরু করেছে পুলিশ। ছেলের বিরুদ্ধে খুনের অভিযোগ করেছেন স্থানীয় বাসিন্দারা।