নন্দীগ্রামে প্রেমিকের সঙ্গে থাকতে চেয়ে স্বামী-সন্তান ছেড়েছেন,বাবা-মায়ের বিরুদ্ধে অভিযোগ দায়ের
News18 বাংলা | ২১ আগস্ট ২০২৬
ঘর সংসার করতে চান প্রেমিক পুরুষের সঙ্গে। কিন্তু বাধা দিচ্ছে নিজের বাবা-মা। তাই থানায় হাজির বছর ৩২ এর এক মহিলা। নন্দীগ্রাম থানায় পূর্বতন স্বামী এবং নিজের বাবা-মায়ের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করেছেন। আর এই ঘটনা এই চাঞ্চল্য ছড়িয়েছে নন্দীগ্রাম জুড়ে। প্রায় ১২ বছর স্বামীর সঙ্গে সংসার করার পর ওই মহিলা দুই সন্তান রেখে প্রেমিকের হাত ধরে স্বামীর ঘর ছাড়েন।