হাসনাবাদ স্টেশনে শিয়ালদহ ডিআরএম, ডবল লাইন ও রেল ওভারব্রিজ নিয়ে আশ্বাস। যাত্রী নিরাপত্তা, পরিষেবা ও রেল পরিকাঠামোর মান খতিয়ে দেখতে হাসনাবাদ স্টেশন পরিদর্শন করলেন পূর্ব রেলের শিয়ালদহ ডিভিশনের ডিআরএম রাজীব সাক্সেনা। বৃহস্পতিবার রেলের বিশেষ ট্রেনে হাসনাবাদ স্টেশনে পৌঁছে স্টেশন চত্বর ঘুরে দেখেন তিনি। তাঁর সঙ্গে ছিলেন স্টেশন মাস্টার, আরপিএফ আধিকারিক-সহ রেলের বিভিন্ন বিভাগের আধিকারিকরা।