• উচ্চশিক্ষায় NEP ২০২০ কার্যকরে বড় পদক্ষেপ, স্টেট-লেভেল টাস্ক ফোর্স গড়ল রাজ্য সরকার
    News18 বাংলা | ২০ আগস্ট ২০২৬
  • কলকাতা: জাতীয় শিক্ষানীতি কার্যকরে রাজ্যের বড় পদক্ষেপ। রাজ্যের উচ্চশিক্ষায় NEP 2020 কার্যকর করতে স্টেট লেভেল টাস্ক ফোর্স গঠন উচ্চশিক্ষা দফতরের। ৩১টি রাজ্যের অধীনে থাকা বিশ্ববিদ্যালয় ও ৫০০-র বেশি কলেজে জাতীয় শিক্ষানীতি কার্যকরের রোডম্যাপ তৈরি করবে টাস্ক ফোর্স।

    তিন ধাপে NEP কার্যকরের পরিকল্পনা—Foundation, Expansion এবং Consolidation। চার বছরের স্নাতক পাঠক্রম, Multiple Entry-Exit এবং Multidisciplinary Education-এ বিশেষ জোর। সমস্ত রাজ্য বিশ্ববিদ্যালয়কে Academic Bank of Credits (ABC)-এর আওতায় আনার পরিকল্পনা। শিল্প সংস্থার সঙ্গে হাত মিলিয়ে Internship, Apprenticeship ও Practical Training পাঠক্রমের সঙ্গে যুক্ত করার উদ্যোগ।

    ইঞ্জিনিয়ারিং ও কারিগরি শিক্ষার পাঠ্যক্রমেও পরিবর্তন, Skill Lab ও কর্মসংস্থানমুখী শিক্ষায় জোর। NEP কার্যকরে চারটি পৃথক Working Group তৈরি হবে; Curriculum, Technical Education, Industry Partnership ও Faculty Development নিয়ে কাজ করবে। অন্তত তিন মাস অন্তর বৈঠক করে NEP বাস্তবায়নের অগ্রগতি ও সমস্যা নিয়ে রাজ্য সরকারকে রিপোর্ট দেবে Task Force। নির্দেশিকা জারি করল উচ্চ শিক্ষা দফতর।

    জানা গিয়েছে, জাতীয় শিক্ষানীতি বাস্তবায়িত করার ক্ষেত্রে কী কী পদক্ষেপ করতে হবে, তার রূপরেখা তৈরির জন্য দিল্লির প্রতিনিধিদল সম্প্রতি বিকাশ ভবনে বৈঠক করেছে। এ বার রাজ্যের সব সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়ের উপাচার্যদের নিয়ে সম্মেলন করতে চলেছে উচ্চশিক্ষা দফতর। গত ১৮ এবং ১৯ অগাস্ট নিউ টাউনের কনভেনশন সেন্টারে এই সম্মেলন হয়। যেখানে উপস্থিত ছিলেন এ রাজ্যের কেন্দ্রীয় শিক্ষাপ্রতিষ্ঠানের কর্তারা। তাঁরাই জাতীয় শিক্ষানীতি নিয়ে কথা বলেন। কারণ এ রাজ্যের কেন্দ্রীয় শিক্ষাপ্রতিষ্ঠানগুলিতেই জাতীয় শিক্ষানীতির প্রয়োগ হয়েছে। তাদের দেখানও পথেই এগোবে অন্য বিশ্ববিদ্যালয়গুলি।
  • Link to this news (News18 বাংলা)