আলিপুর, নবাব মল্লিক: অন্নপূর্ণা যোজনার স্ট্যাটাস চেক করা নিয়ে সাধারণ মানুষের মধ্যে আগ্রহের শেষ নেই। ১ অগাস্ট 'সিটিজেন্স লগ ইন' অংশ বন্ধ করে দেওয়া হয়, তারপর থেকে স্ট্যাটাস চেক করতে পারছিলেন না সাধারণ মানুষ। ফের সেই অংশ আজ বুধবার ১৯ অগাস্ট চালু করে দেওয়া হল। https://socialregistry.wb.gov.in/citizen/#/ পোর্টালে ঢুকে ফের নিজেদের আবেদনের স্ট্যাটাস দেখতে পাবেন মহিলারা। পাশাপাশি, কোনও অভিযোগ থাকলে সেটিও জমা দেওয়া যাবে।
অন্নপূর্ণা যোজনার তৃতীয় কিস্তির টাকা ইতিমধ্যেই ছাড়া হয়েছে। ১৭ অগাস্ট থেকে ধীরে ধীরে টাকা পাচ্ছেন মহলারা। অনেকের অ্যাকাউন্টে টাকা ঢুকলেও এখনও বহু মহিলা টাকা পাননি। ফলে আদৌ তারা টাকা পাবেন কিনা, তা নিয়ে উদ্বিগ্ন ছিলেন। তবে আর উদ্বেগ নয়, নিজেরাই পোর্টালে ঢুকে স্ট্যাটাস চেক করে নিতে পারবেন যে কোনও সময়।
যাদের নাম বাদ গিয়েছে, কেন নাম বাদ গেল, তাও জানা যাচ্ছে পোর্টালে লগ অন করার পরেই। এক্ষেত্রে আপনি চাইলে ফের আবেদন করার সুযোগ থাকছে। বর্তমানে সোশাল রেজিস্ট্রি ওয়েবসাইট https://socialregistry.wb.gov.in/ গিয়ে আ্যপ্লিকেশন স্ট্যাটাস চেক করা যাবে। সেখানেই অভিযোগের ব্যবস্থাও রয়েছে।
গুগলে https://socialregistry.wb.gov.in/citizen/#/ সাইটে প্রথমে মক্লিক করলে খুলে যাবে সাইট। এরপর সিটিজেন অথবা ফ্যামিলি লগ ইন অপশনে গিয়ে অ্যাকসেস সিটিজেনস পোর্টালে যেতে হবে। এরপর নির্দিষ্ট জেলা বেছে। মোবাইল নম্বর দিয়ে ওটিপির জন্য রিকোয়েস্ট করতে হবে।ওটিপি এলে ওটিপি নম্বর বসিয়ে সাবমিট করলেই নতুন পেজ খুলে যাবে। এরপর সেখানেই দেখা যাবে আ্যপ্লিকেশনের কী অবস্থা।
'আন্ডার এনকোয়ারি', 'অ্যাপ্রুভড', 'রিজেক্টেড' বিভিন্ন স্ট্যাটাস আসছে। থাকলে সেখানে লেখা থাকবে। কোন আবেদনের স্ট্যাটাস কেন রয়েচভহে, নিচে থাকছে সেটার ব্যাখ্যাও। সরকারের তরফে জানানো হয়েছে, নথিপত্রে কোনও সমস্যা না থাকলে প্রকল্পের সুবিধা থেকে কারও নাম বাদ যাওয়ার কথা নয়। তবে কোনও কারণে টাকা না ঢুকলে প্রথমেই ২০ অগাস্ট পর্যন্ত অপেক্ষা করতে হবে। কারণ, ওই সময়ের মধ্যে অনেকের অ্যাকাউন্টে টাকা ক্রেডিট হওয়ার সম্ভাবনা রয়েছে।
এরপরেও টাকা না এলে অন্নপূর্ণা যোজনার 'সোশ্যাল রেজিস্ট্রি' পোর্টালে গিয়ে দেখতে হবে আবেদনকারীর নাম বাদ পড়েছে কি না। ১৯ অগাস্ট থেকে পোর্টালটি ফের চালু হওয়ার কথা। সেখানেই নাম বাতিলের কারণ জানিয়ে দেওয়া হবে। টাকা না পাওয়া আবেদনকারীদের এখন প্রথমে ২০ অগস্ট পর্যন্ত অপেক্ষা করে পোর্টালে নিজেদের আবেদনের অবস্থা ও নাম বাদ যাওয়ার কারণ যাচাই করাই সবচেয়ে গুরুত্বপূর্ণ।
এরপরেও টাকা না এলে অন্নপূর্ণা যোজনার 'সোশ্যাল রেজিস্ট্রি' পোর্টালে গিয়ে দেখতে হবে আবেদনকারীর নাম বাদ পড়েছে কি না। ১৯ অগাস্ট থেকে পোর্টালটি ফের চালু হওয়ার কথা। সেখানেই নাম বাতিলের কারণ জানিয়ে দেওয়া হবে। টাকা না পাওয়া আবেদনকারীদের এখন প্রথমে ২০ অগস্ট পর্যন্ত অপেক্ষা করে পোর্টালে নিজেদের আবেদনের অবস্থা ও নাম বাদ যাওয়ার কারণ যাচাই করাই সবচেয়ে গুরুত্বপূর্ণ।