গলায় গেরুয়া উত্তরীয়, বিজেপি নেতাদের সঙ্গে মিষ্টিমুখ! রং বদলের পথে কুণাল?
News18 বাংলা | ২১ আগস্ট ২০২৬
কলকাতা: গেরুয়া উত্তরীয় পরে বিধানসভা চত্বরে ঘুরে বেড়াচ্ছেন বেলেঘাটার মমতা বন্দ্যোপাধ্যায়ের শিবিরের বিধায়ক কুনাল ঘোষ। কুণাল ঘোষ কি বিজেপি যোগ দিলেন? তুমুল কৌতুহল বিধানসভায় এই ছবি ঘিরে। পাশাপাশি, বিধানসভায় বিজেপি নেতাদের সঙ্গে মিষ্টিও খেলেন কুণাল৷
পরে জানা গেল না, বিধানসভায় রাষ্ট্রীয় গোরক্ষা বাহিনীর সদস্যরা দেখা করতে এসেছিলেন অধ্যক্ষের সঙ্গে। কুণাল ঘোষের সঙ্গে মুখোমুখি হতেই তারা কুনাল ঘোষকে গেরুয়া উত্তরীয় পরিয়ে দেন বলেই জানা গিয়েছে৷
প্রসঙ্গত, কিছুদিন কুণালের শিবির বদল নিয়ে চর্চা শুরু হয়৷ স্বাধীনতা দিবসের দিন, আচমকাই নব্য তৃণমূলের মেট্রোপলিটনে বর্তমান দলীয় কার্যালয়ে পৌঁছে যান মমতার বিশ্বস্ত সঙ্গী কুণাল৷ বস্তুত কুনালের বিধানসভা এলাকার মধ্যেই পড়ে এই মেট্রোপলিটন দলীয় কার্যালয়। একটা সময় যা তৃণমূল কংগ্রেসের ছিল। রাজনৈতিক পালাবদলের পরে যা নিয়ে তৃণমূলের অভ্যন্তরেই তরজা শুরু হয়। সেই দলীয় কার্যালয়ে জাতীয় পতাকা উত্তোলন করছিলেন অল ইন্ডিয়া চেয়ারপারসন অরুপ রায়, রাজ্য সভাপতি বিপ্লব মিত্র-সহ চন্দ্রিমা ভট্টাচার্য, স্নেহাশিস চক্রবর্তী, সুদীপ রাহা’রা। সেখানেই জাতীয় পতাকা উত্তোলনে যোগ দেন কুণাল। বিধায়কের দাবি, তিনি এলাকার বিধায়ক। তিনি এই রাস্তাতেই যাচ্ছিলেন। দেখতে পেয়ে দাঁড়িয়ে যান।
পরে এই নিয়ে প্রতিক্রিয়া দিতে গিয়ে নব্য তৃণমূলের সন্দীপন সাহা বলেন, “দেখলাম কুণাল ঘোষ তৃণমূল ভবনে এলেন। এই ভবন সবার। তিনি মনে করেছেন তৃণমূল ভবনে আসা উচিত, অনুষ্ঠান হচ্ছে। তাঁকে স্বাগত জানাই। তিনি বুঝেছেন তৃণমূল কংগ্রেস কাজ করছে ভবন থেকে। উনি তৃণমূলের টিকিটে জিতেছেন। আর আমরা বিধানসভায় তৃণমূল কংগ্রেস স্বীকৃতি পেয়েছি। আর সকলে মেট্রোপলিটনকেই তৃণমূল কংগ্রেস কার্যালয় বলে জেনেছে।”