যাদবপুর বিশ্ববিদ্যালয়ে পড়ুয়াদের মধ্যে সংঘর্ষের রেশ জারি শুক্রবারও। বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের গেটে নামাঙ্কিত নন্দলাল বসুর তৈরি প্রতীকের ক্ষতি করে ‘গেরুয়া সন্ত্রাসে’র বিরুদ্ধে এদিন বাম ছাত্র সংগঠনগুলি মিলে ক্যাম্পাসের ভিতরের ময়দানে প্রতিবাদ কর্মসূচির ডাক দিয়েছিল। শুক্রবার সেই জমায়েতে প্রচুর বহিরাগত ঢুকে গিয়েছে বলে অভিযোগ ওঠে। সেখান থেকে উঠল ‘আজাদি’ স্লোগান। পড়ুয়াদের হাতে ধরা প্ল্যাকার্ডে লেখা মাওবাদীদের স্লোগানও। আর তাতেই যাদবপুর ইউনিভার্সিটি টিচার্স অ্যাসোসিয়েশন বা জুটা দ্বিখণ্ডিত হয়ে পড়ে। একদিকে, জুটার সম্পাদকের দাবি, বহিরাগতদের ওই জমায়েতে তিনি প্রতিবাদে শামিল হবেন না। আবার সভাপতি জানাচ্ছেন, ইস্যুভিত্তিক প্রতিবাদকে তিনি সমর্থন করবেন।
[প্রিয় পাঠক, খবরটি সদ্য আমাদের কাছে এসেছে। যেটুকু তথ্য এর মধ্যে পাওয়া গিয়েছে, সেটুকুই আপনাদের জানিয়ে দেওয়া হল। গুরুত্বপূর্ণ এই খবরটি খুঁটিনাটি-সহ কিছুক্ষণের মধ্যেই আমরা সবিস্তারে জানাব। অনুগ্রহ করে একটু পরে আর-একবার এই পেজটি রিফ্রেশ করুন, যাতে পূর্ণাঙ্গ খবর ও খবরটির অন্যান্য খুঁটিনাটি আপনারা জেনে নিতে পারেন। এই সময়টুকু আমরা আপনাদের কাছে চেয়ে নিলাম। পাশাপাশি উল্লেখ থাক, সম্প্রতি নেটমাধ্যমে নানারকম ভুয়ো খবরের ছড়াছড়ি। সে বিষয়ে আমরা যথাসম্ভব সতর্ক থেকেই খবর পরিবেশন করি। যে-কোনো খবরের সত্যাসত্য যাচাই করে তবেই আপনাদের কাছে তা পৌঁছে দেওয়া আমাদের কর্তব্য। আপনারা আমাদের সঙ্গে থাকুন, ঠিক ও তথ্যনিষ্ঠ খবর তুলে ধরার ক্ষেত্রে আপনাদের সহায়তা আন্তরিক ভাবে কাম্য।]