কলকাতায় ভারী বৃষ্টির অ্যালার্ট, আগামী ৭ দিন কোন জেলায় কেমন দুর্যোগ? পূর্বাভাস রইল
আজ তক | ২২ আগস্ট ২০২৬
দুর্যোগ এখনও কাটেনি। এই মুহুর্তে একটি নিম্নচাপ অঞ্চল তৈরি হয়েছে দিঘা হয়ে উত্তর-পূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত। আবার একটি ঘূর্ণাবর্তও রয়েছে দক্ষিণ গাঙ্গেয় পশ্চিমবঙ্গ এবং সংলগ্ন ঝাড়খণ্ডের উপর। ফলত বৃষ্টি এখনই থামছে না বঙ্গে।
ঘূর্ণাবর্তের গতিবিধি
আলিপুর আবহাওয়া দফতরের সর্বশেষ ওয়েদার বুলেটিন অনুযায়ী, মৌসুমী অক্ষরেখাটি বর্তমানে অমৃতসর, মুজফ্ফরনগর, কানপুর, উত্তর-পূর্ব মধ্যপ্রদেশ ও সংলগ্ন এলাকার উপর অবস্থিত নিম্নচাপ এলাকার কেন্দ্র ডালটনগঞ্জ, দিঘা হয়ে উত্তর-পূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। সেখান থেকে দক্ষিণ-পূর্ব দিকে অগ্রসর হচ্ছে। উত্তর ওড়িষা ও সংলগ্ন এলাকায় অবস্থিত দেড় কিমি উচ্চতায় গড় সমুদ্রপৃষ্ঠ থেকে উপরের বায়ুমণ্ডলের ঘূর্ণাবর্তটি বর্তমানে দক্ষিণ গাঙ্গেয় পশ্চিমবঙ্গ ও সংলগ্ন ঝাড়খণ্ডের উপর অবস্থান করছে। এছাড়াও উত্তর বঙ্গোপসাগর ও সংলগ্ন বাংলাদেশের উপর একটি ঘূর্ণাবর্ত রয়েছে।
আগামী ৭ দিন কেমন থাকবে আবহাওয়া?শনিবার: উত্তরবঙ্গে হাল্কা থেকে মাঝারি বৃষ্টিপাত হবে। বজ্রপাতের সম্ভাবনা রয়েছে। ভারী বৃষ্টি হবে দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, কোচবিহার এবং আলিপুরদুয়ারে। রয়েছে হলুদ সতর্কতা।
দক্ষিণবঙ্গে হাল্কা থেকে মাঝারি বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে। কমলা সতর্কতা রয়েছে দুই ২৪ পরগনা, দুই মেদিনীপুর, কলকাতা এবং হাওড়ায়। ৩০-৪০ কিমি বেগে ঝোড়ো হাওয়া বইবে।