অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের স্ত্রী মীরা ভট্টাচার্য। কলকাতার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন তিনি। শেষ পাওয়া খবর অনুযায়ী, তাঁর শারীরিক অবস্থা স্থিতিশীল।
জানা গিয়েছে, দীর্ঘদিন ধরেই পর্যাপ্ত পরিমাণে খাবার খেতেন না তিনি। ফলে তাঁর পেটে একটি ব্যথা শুরু হয়। সেই পেটে ব্যথার কারণে শুক্রবার সকালে হাসপাতালে ভর্তি হন তিনি। হালকা শ্বাসকষ্টও রয়েছে।
চিকিৎসকরা মনে করছেন, গ্যাস্ট্রাইটিস অথবা পেপটিক আলসার, সঙ্গে ফুসফুসে সংক্রমণ ও কিছু বয়সজনিত রোগভোগ রয়েছে। শনিবার তাঁর এন্ডোস্কোপি অথবা কোলোনোস্কোপি হবে। এ ছাড়াও বেশ কিছু পরীক্ষা-নিরীক্ষা করা হয়েছে তার। সেই সমস্ত রিপোর্ট দেখে পরবর্তী চিকিৎসার দিকে এগোবেন চিকিৎসকেরা।